
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আমার বুকের ভেতর জ্বলছে আগুন, দমকল ডাক ওলো সই। শিগ্গির ফোন কর বঁধুরে, নইলে পুড়ে ভস্ম হই॥ অনুরাগ দিশ্লাই নিয়ে চোখের লম্প জ্বালতে গিয়ে, আমার প্রাণের খোড়ো ঘরে লাগল আগুন ওই লো ওই॥ প্রেমের কেরোসিন যে এত অল্পে জ্বলে জানিনে তো, কি দাবানল জ্বলছে বুকে জানবে না কেউ আমা বই॥ প্রণয় প্রীতির তোষক গদি রক্ষে করতে চায় সে যদি মনে ক’রে আনতে বলিস (তারে) আদর সোহাগ বালতি মই॥
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

ফুলের বনে ফুলের সনে ফুলেল হাওয়া নাচে দুলিয়া দুলিয়া। টগর হেনা চামেলি মালতি বেলি ফুটিল দল মেলি’ শরম ভুলিয়া।। মউ বিলাসী প্রজাপতি নেচে ফেরে অথির মতি, নাচে হরিণ চপল গতি — চটুল আঁখি তুলিয়া।।
রাগঃ সিন্ধু-ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা
বেদনার সিন্ধু-মন্থন শেষ, হে ইন্দ্রানী, জাগো, জাগো করে সুধা-পাত্রখানি।। রোদন-সায়রে ধুয়ে পুষ্পতনু এসো অশ্রুর বরষার ইন্দ্র-ধনু, হের কুলে অনুরাগে জীবন-দেবতা জাগে ধরিবে বলিয়া তব পদ্মপাণি।। তব দুখ-রাত্রির তপস্যা শেষ- এলো শুভ দিন, অতল-তমসা-লক্ষ্মী গো তুমি অমরার এসো এসো পার হ'য়ে ব্যথার পাথার। অশ্রুত অশ্রুর নীরবতা কর দূর কূলে কূলে হাসির তরঙ্গ হানি।।
রাগঃ সিন্ধু
তালঃ ত্রিতাল

বাঁশি তার কোথায় বাজে। বাজে মোর দহন-জ্বালায়, বাজে মোর ব্যথার মাঝে।। বাজে মোর মিলন-তৃষায়, না পাওয়াতে বাজে তার আসার আশায়, পথ চাওয়াতে, বাজে মোর রাতের ঘুমে, বাজে মোর দিনের কাজে।। বাজে মোর অন্তরে গো বাজে মোর বাহির-দ্বারে, বাজের মোর ব্রজের১ পথে, মথুরায়২ কারাগারে। সুরে যার গভীর প্রেমের পরশ লভি’ আঁকি গো কল্পনাতে যাহার ছবি, সে কখন আঁখির আগে আস্বে চির-কিশোর সাজে।।
১. প্রেমের, ২. বেদনার
গীতি-আলেখ্য : ‘আকাশবাণী’
রাগঃ
তালঃ দাদ্রা
রেশ্মি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরম কথা পথের মাঝে চম্কে’ কে গো থম্কে’ যায় ঐ শরম-নতা।। কাঁখ-চুমা তার কলসি-ঠোঁটে উল্লাসে জল উল্সি’ ওঠে, অঙ্গে নিলাজ পুলক ছোটে বায় যেন হায় নরম লতা।। অ-চকিতে পথের মাঝে পথ-ভুলানো পরদেশিকে হান্লে দিঠি পিয়াস-জাগা পথ্বালা এই উর্বশীকে! শূন্য তাহার কন্যা হিয়া ভর্ল বঁধুর বেদ্না নিয়া, জাগিয়ে গেল পর্দেশিয়া বিধুর বধূর মধুর ব্যথা।।
রাগঃ কালাংড়া
তালঃ কাশ্মিরী খেম্টা
শিল্পীঃ ডা. ফারহানা মাহবুব
মোরা ছিনু একেলা, হইনু দু’জন। সুন্দরতর হ’ল নিখিল ভুবন।। আজি কপোত-কপোতী শ্রবণে কুহরে, বীণা বেণু বাজে বন-মর্মরে। নির্ঝর-ধারে সুধা চোখে মুখে ঝরে, নূতন জগৎ মোরা করেছি সৃজন।। মরিতে চাহি না, পেয়ে জীবন-অমিয়া! আসিব এ কুটিরে আবার জনমিয়া। আরো চাই আরো চাই অশেষ জীবন।। আজি প্রদীপ-বন্দিনী আলোক-কন্যা, লক্ষ্মীর শ্রী লয়ে আসিল অরণ্যা, মঙ্গল-ঘটে এলো নদীজল-বন্যা, পার্বতী পরিয়াছে গৌরী-ভূষণ।।
রাগঃ দেশ
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan