
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ঢল ঢল নয়নে স্বপনের ছায়া গো। কোন্ অমরার কোন্ মায়া গো।। মনের বনের ’পারে চকিতে দেখেছি যারে, সে এলে কি আজ ধরি’ কায়া গো।।
রাগঃ
তালঃ
ভিখারিনী করে পাঠাইলি মোরে, (মাগো) কি দিয়ে পূজিব বল। হাতে আছে শুধু শূন্য প্রণাম, চোখে আছে শুধু জল।। পূজা ধূপ নাই, চন্দন নাই, মাগো, লাজে মরি দিতে ভয় পাই চুরি করে আনা দুটি জবা ফুল, একটি বিল্বদল।। তোর ধনী ছেলে মেয়ে ঘটা করে তোর পূজা করে কত রূপে, মাগো ভিখারি মেয়ের বেশে তুই কেন দাঁড়াইলি এসে, মোর কাছে চুপে চুপে কিছু নাই মাগো হাতে দিতে তোর, শুধু নামখানি সম্বল মোর, যদি চাস তুই ঐ রাঙা পায়ে দিব নামের সে শতদল।।
রাগঃ
তালঃ দাদ্রা

তুমি আঘাত দিয়ে মন ফেরাবে এই কি তোমার আশা? আমার যে নাথ অনন্ত সাধ, অনন্ত পিপাসা॥ দাহন তুমি করবে যত প্রেমের শিখা জ্বলবে তত সে যে আমার মন্ত্র পূজার তোমার কঠিন ভাষা॥ ফুলমালী! ফুলের শাখা কাটো যত পার, আহত সেই ফুল-শাখাতে ধরবে কুসুম আরো। হানলে আঘাত নিথর জলে, অধীর বেগে ঢেউ উথলে, তোমার অবহেলায় বিপুল হ’ল ভীরু ভালোবাসা। আমার ভীরু ভালোবাসা॥
রাগঃ
তালঃ কাহার্বা

উচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল ব্রজের আলু পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু।। রসঘন রসুনের সে গন্ধতুত দাদা, ও দাদা রস কিছু কম হলে হতো আম আদা, ও দাদা সে আরো খানিক ডাগর হলে ঐ হতো ওল, ব্রজের আলু।। পরম বৈষ্ণব সে যে ফল-দল মাঝে — ও দাদা হের তার শিরে চৈতন-চুট্কী বিরাজে — ও দাদা আবার মাথাটি বাবাজীর মতো চাঁচাছোলা গোল তার মাথাটি বাবাজীর মতো চাঁচা ছোলা গোল, ব্রজের আলু।। কাঁদে ছল ক’রে সব বিরহিণী ইহাকে থ্যাত্লাতে — ও দাদা চক্ষু বুজে পন্ডিতে খান, বলেন ‘আলুভাতে’ — ও দাদা ওরে পাতে তুলেছি তুলব জাতে ব’দলে এবার ভোল, ব্রজের আলু।।
রাগঃ
তালঃ কাহার্বা

পুরুষ : তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা স্ত্রী : সহিতে হবে মোরে সুচির জ্বালা॥ পুরুষ : দুলিবে গলে মোর বুকের’ পরে স্ত্রী : ফেলে দিবে বাসি হলে নিশি-ভোরে বন-কুসুম ঝরি বনে নিরালা॥ পুরুষ : তব কুঞ্জ-গলি আসে দখিন-হাওয়া আসে চপল অলি স্ত্রী : তা’রা রূপ-পিয়াসি তা’রা ছিঁড়ে না কলি। তা’রা বনের বাহিরে মোরে নেবে না কালা। পুরুষ : তবে চলিয়া যাই আমি নিরাশা ল’য়ে স্ত্রী : না, না, যেয়ো না যেয়ো না, থাক গো বুকে শিশির হয়ে। পুরুষ : এসো নব প্রেমে করি বন উজালা। দ্বৈত : এসো নব প্রেমে করি বন উজালা।
রাগঃ
তালঃ কাহার্বা

জগৎ জুড়ে জাল ফেলেছিস্ মা, শ্যামা কি তুই জেলের মেয়ে। (তোর) মায়ার জালে মহামায়া, বিশ্বভুবন আছে ছেয়ে॥ প’ড়ে মা তোর মায়ার ফাঁদে কোটি নরনারী কাঁদে; তোর মায়াজাল ততই বাঁধে পালাতে চায় যত ধেয়ে॥ চতুর যে-মীন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে; (তাই) জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে। জাল এড়িয়ে তাই সে বাঁচে। তাই মা আমি নিলাম শরণ তোর ও দুটি রাঙা চরণ, এড়িয়ে গেলাম মায়ার বাঁধন মা তোর অভয়-চরণ পেয়ে॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan