
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নন্দকুমার বিনে সই আজি বৃন্দাবন অন্ধকার নাহি ব্রজে আনন্দ আর। যমুনার জল দ্বিগুণ বেড়েছে ঝরি’ গোকূলে অশ্রুধার।। শীতল জানিয়া মেঘ-বরণ শ্যামের শরণ লইয়া সই তৃষিতা চাতকী জ্বলে মরি হায় বিরহ-দাহনে ভস্ম হই। শীতল মেঘে অশনি থাকে কে জানিত সখি সজল কাজল শীতল মেঘে অশনি থাকে। ব্রজে বাজে না বেণু আর চরে না ধেনু (আর) পড়ে না গোকুলে শ্যাম চরণ রেণু তার ফেলে যাওয়া বাঁশি নিয়ে শ্রীদাম সুদাম ধায় মথুরার পথে আর কাঁদে অবিরাম। কৃষ্ণে না হেরি দূর বন পার উড়ে গেছে শুক সারি কৃষ্ণ যেথায় সেই মথুরায় চলো যাই ব্রজনারী।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা, তেওড়া, কাহার্বা ও ঝাঁপতাল)

আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা। তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই রজনীগন্ধা? গোধূলির রং সম তব মুখ, হায়! তরুণ হাসি কেন চকিতে মিলায়? সহসা মহুয়া বনে চঞ্চল বায় হ’ল নিথর সুমন্দা।। বিষাদ-গভীর তব নয়ন যেন নিশীথের সিন্ধু; মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু। তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের, পথ-হারা পাখি তুমি দূর বিদেশের, স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা।।
রাগঃ
তালঃ কাহার্বা

কোকিল, সাধিলি কি বাদ। নিশি অবসান হল না মিটিতে সাধ।। মিলনের মোহ কেন ডাকিয়া ভাঙিলি হেন, তুই রে সতিনী যেন — চন্দ্রাবলীর ফাঁদ।। সারা নিশি অভিমানে চাহিনি শ্যামের পানে, জেগে দেখি কুহু-তানে — নাহি শ্যামচাঁদ।। ননদিনী কুটিলা কি পাঠায়েছে তোরে পাখি, সুরের বাসরে ডাকি’ — আনিলি বিষাদ।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ আদ্ধা-কাওয়ালী
এলো ঐ বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রেচঞ্চল তরুণ দুরন্ত।। বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে রাঙা হ’ল ধূসর দিগন্ত।। কিশলয়ে পর্ণে অশান্ত ওড়ে তার অঞ্চল প্রান্ত পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত।। এলোমেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
রাগঃ পরজ বসন্ত
তালঃ কাহার্বা

সখি আমি-ই না হয় মান করেছিনু তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি।। তা'রে ফিরায় যে পায়ে ধরি' (তার) পায়ে পায়ে ফেরেন হরি পরিহরি মান, অভিমান (তা'রে) কেন নাহি ফিরাইলি। তোরা তো হরির স্বভাব জানিস। তা'র স্ব-ভাবের চেয়ে পরভাব বেশি তোরা তো হরির স্বভাব জানিস্। তা'র স্বভাব জেনেও রহিলি স্ব-ভাবে ডাকিলি না পরবোধে। তা'রে প্রবোধ কেন দিলি নে সই, তোরা তো চিনিস্ হরিরে প্রবোধ কেন দিলি নে সই। (কেন) ডাকিলি না পরবোধে। (হরি) প্রহরী হইয়া রহিত রাধার ঈষৎ অনুরোধে (তা'রে) অনুরোধ কেন করলি নে সই তোরা যে আমার অন্তরাধা অনুরোধ কেন করলি নে সই। তোরা যে রাধার অনুবর্তিনী অনুরোধ কেন করলি নে সই (কেন) ডাকিলি না পরবোধে।।
রাগঃ
তালঃ দাদ্রা

যাবার বেলায় ফেলে যেয়ো একটি খোঁপার ফুল (প্রিয়) আমার চোখের চেয়ে চেয়ো একটু চোখের ভুল (প্রিয়)।। অধর –কোণের ঈয়ৎ হাসির ক্ষণিক আলোকে রাঙ্গিয়ে যেয়ো আমার হিয়ার গহন কালোকে যেয়ো না গো মুখ ফিরিয়ে দুলিয়ে হীরের দুল।। একটি কথা ক’য়ে যেয়ো, একটি নমস্কার, সেই কথাটি গানের সুরে গাইব বারেবার হাত ধ’রে মোর বন্ধু ব’লো একটু মনের ভুল।।
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ মোঃ গোলাম সোহরাব

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan