


মা-মা-মা-মা-মা-মাগো এবারের পূজা মাগো দশভূজা বড় দুর্গতিময়। পড়েছিস এ.বি.সি.ডি? বুঝিস ব্ল্যাক আউট কারে কয়? ব্ল্যাক আউট মানে যত কালো ছিল বাহির হয়েছে মাগো যত আলো ছিল যত ভালো ছিল, সকলেরে বলে ভাগো। ডাইনে বাঁ ধারে ভীষণ আঁধারে হাঁটু কাঁপে আর হাঁটি আমড়ার মত হয়ে আছি মাগো চামড়া এবং আঁটি। নন্দী ভৃঙ্গী সিঙ্গি যাইলে তাহারাও ভয় পাবে তাদের দিব্য দৃষ্টি লয়েও মাগো আঁধারে হোঁচট খাবে। বলি বিগ্রহ তোর কে দেখিতে যাবে মা কুগ্রহের ফেরে বিড়ি খেয়ে ফেরে গুন্ডারা যদি দেয় মাগো ভুঁড়ি ফেড়ে। মা তুই বর দেওয়ার আগেই বর্বরেরা এসে ঠেসে ধরে নিয়ে যাবে চিত্রগুপ্তের দেশে। চোঁয়া ঢেকুর ওঠে মা মেকুর ডাকিলে কেঁদে উঠি ওঙা ওঙা; ঢেঁকির আওয়াজ শুনলে মাগো ভয়ে খাড়া হয়ে ওঠে রোঁয়া। সত্য পথে মা চলিতে পারি না পথে কাদা রাখে ফেলে উচিত কথা মাগো বলিতে পারি না চিৎ করে দেয় ফেলে। এ চিতে শক্তি দে মা চিৎ করবো ভয়কে বলবো এবার তোরে খাব দে মা মাগো মা।।
নাট্য-গ্রন্থঃ ‘ব্লাক আউট’
ব্ল্যাক আউট নাট্যগ্রন্থের এই পাঠকে, আদি রেকর্ডের (এন. ২৭২০৬) পাঠের তুলনায়, স্বতন্ত্র গান হিসাবে বিবেচনা করা যায়।
[অগ্রন্থিত নজরুল, সংকলন ও সম্পাদনাঃ ব্রহ্মমোহন ঠাকুর, ডি.এম. লাইব্রেরি, কলকাতা, ২০০৩]
রাগঃ
তালঃ ফের্তা
ওগো মুর্শিদ পীর! বলো বলো রসুল কোথায় থাকে। কোথায় গেলে কেমন ক’রে দেখতে পাব তাঁকে।। বেহেশ্ত — ’পারে দূর আকাশে তাঁহার আসন খোদার পাশে, সে এতই প্রিয়, আপনি খোদা লুকিয়ে তারে রাখে।। কোরান পড়ি হাদিস শুনি, সাধ মেটে না তাহে, আতর পেয়ে মন যে আমার ফুল দেখতে চাহে। সবাই খুশি ঈদের চাঁদে আমার কেন পরান কাঁদে, দেখ্ব কখন আমার ঈদের চাঁদ — মোস্তফাকে।।
রাগঃ
তালঃ দাদ্রা

সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে।। নাই বৃষ্টি বাদল ওলো, দৃষ্টি কেন ঝাপসা হলো? অশ্রু জলের ঝালর দোলে চোখের পাতার চিকে।। পলাশ-কলির লাল আঁখরে বনের দিকে দিকে গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে। মনে আমার পাইনে লো খেই; কে যেন নেই, কি যেন নেই। কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে।।
রাগঃ সিন্ধু-ভৈরবী
তালঃ দাদ্রা

নাচে তেওয়াড়ী চৌবেজী দৌবে পাঁড়ে তালে তালে ভুঁড়ি নাড়ে (হাঁরে)।। নাচে কাবলিওয়ালা আগা হেলায় দাড়ি নাচে ইয়া গোঁফওয়ালা প’রে ঘাঘরি শাড়ি। নাচে পান্ডাজী ধপাস্ ধপাস্ নাচে যুপী বুড়ি থপাস্ থপাস্ ফোঁপরা ঢেঁকিতে যেন চাল কাঁড়ে।। নাচে তাড়তা হিড়িম্বে শূর্পণখা নাচে উচ্চিংড়ে আরশোলা গুবরে পোকা নাচে কিক্কড় কাল্লু গামা, নাচিছে ধুচুনি নাচিছে ধামা নাচিছে ডুয়েট ঘটোৎকচ গোপাল ভাঁড়ে।। নাচে নানা মিঞা হায় হায় ঘুরিয়ে লুঙ্গি নাচে মাদ্রাজি উড়িয়া মগ বার্মিজ ফুঙ্গি তাকিয়ার খোল পরে বল নাচে সায়েবের সাথে মেম পাছে পাছে ঘুরে ঘুরে যেন গরু ধান মাড়ে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
ঢের কেঁদেছি ঢের সেধেছি, আর পারিনে, যেতে দে তাঁ’য়। গ’ল্ল না যে চোখের জলে গ’ল্বে কি সে মুখের কথায়।। যে চ’লে যায় হৃদয় দ’লে নাই কিছু তার হৃদয় ব’লে, তারে মিছে অভিমানের ছলে — ডাক্তে আরো বাজে ব্যথায়।। বঁধুর চ’লে যাওয়ার পরে কাঁদব লো তার পথে প’ড়ে, তার চরণ-রেখা বুকে ধ’রে — শেষ করিব জীবন সেথায়।।
রাগঃ আশা
তালঃ কাহার্বা / দাদ্রা
ফুলের বনে আজ বুঝি সই রূপসায়রের ঢেউ লেগেছে। ঘুমিয়ে পড়া শ্যাম-ভ্রমরা গুন্গুনিয়ে গান ধ’রেছে।। কুড়িয়ে পাওয়া কুসুম দলে ডুবিয়ে নিয়ে শিশির-জলে, পরতে ধরা আপন গলে মালা গেঁথেছে।। প্রেম-পিয়াসীর বুকের কাঁদন জাগিয়ে দিল মলয় পবন, পরান-বঁধুর কাজল নয়ন মনে জেগেছে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan