
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মার্হাবা সৈয়দে মক্কী-মদনী আল্-আরবি। বাদ্শারও বাদশাহ্ নবীদের রাজা নবী।। ছিলে মিশে আহাদে, আসিলে আহমদ হয়ে বাঁচাতে সৃষ্টি খোদার, এলে খোদার সনদ ল’য়ে, মানুষে উদ্ধারিলে মানুষের আঘাত সয়ে — মলিন দুনিয়ায় আনিলে তুমি যে বেহেশ্তী ছবি।। পাপের জেহাদ-রণে দাঁড়াইলে তুমি একা নিশান ছিল হাতে ‘লা-শরীক আল্লাহ্’ লেখা, গেল দুনিয়া হতে ধুয়ে মুছে পাপের রেখা — বহিল খুশির তুফান উদিল পুণ্যের রবি।।
রাগঃ বেহাগ
তালঃ কাহার্বা

রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার নয়ন অঙ্গে। শথ ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়ন-ভঙ্গে।। যে আঁখি পরম সুন্দরে দেখিয়াছে সেই আঁখি কাঁদে তোমার পায়ের কাছে, দেখেছে সে-আঁখি, বিশ্ব দুলিছে তোমার রূপ-তরঙ্গে।। তোমারে দেখিতে আমার আকাশ আনত হইয়া কাঁদে, (তব) মণিহার হ’তে বিবাদ করে গো কোটি গ্রহ তারা চাঁদে। তুমি দেখিতে যদি গো আপন রূপের আলো আমারে ভুলিয়া নিজেরে বাসিতে ভালো, তোমারে আড়াল করিয়া গো তাই ছায়া-সম ফিরি সঙ্গে।।
রাগঃ
তালঃ
আজি দোল্-পূর্ণিমাতে দুল্বি তোরা আয়। দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়।। দোলে আজ দোল্-ফাগুনে ফুল-বাণ আঁখির তূণে, দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়।। দুলে আজ শিথিল বেণী, দুলে বধূর মেখলা দুলে গো মালার পলা জড়াতে বঁধুর গলা! মাধবীর দোলন্-লতায় দোয়েলা দোল্ খেয়ে যায়, দুলে যায় হল্দে পাখি সোঁদাল-শাখায়।। বিরহ-শীর্ণা নদীর আজিকে আঁখির কূলে ভরে জল কানায় কানায় জোয়ারে উঠ্ল দু’লে। দুলে বসন্ত-রানী কুসুমিতা বনানী পলাশ রঙন দোলে নোটন-খোঁপায়।। দোলে হিন্দোল-দোলায় ধরণী শ্যাম-পিয়ারী, দুলিছে গ্রহ-তারা আলোক-গোপ-ঝিয়ারি। নীলিমার কোলে বসি’ দুলে কলঙ্কী-শশী, দোলে ফুল-উর্বশী ফুল-দোলায়।।
রাগঃ কালেংড়া-বসন্ত-হিন্দোল
তালঃ দাদ্রা
রুমু রুম্ঝুম্ জল-নূপুর বাজায়ে কে — মোরে বর্ষার প্রভাতে গেলে ডেকে।। কে গো আনন্দিনী, কাহার নন্দিনী শ্রবণ মন বলে তোমারে চিনি চিনি, তব আসার আশে, চির-বিরহিণী — পথ চেয়ে আছি কবে থেকে।। মনের মধুবনে সহসা পাপিয়া ‘পিয়া পিয়া’ ব’লে উঠিল ডাকিয়া, তোমার স্মৃতি আজি উদাস-আকাশে — মেঘের কাজল দিল মেখে।।
রাগঃ
তালঃ
ঝরাফুল-বিছানো পথে এসো বিজন-বাসিনী। জোছনায় ছড়ায়ে হাসি এসো সুচারু-হাসিনী।। এসো জড়ায়ে তব তনুতে গোধূলী রামধনুতে, পাপিয়া-পিক-কূজনে গাহিয়া মধু-ভাষিণী।। ছন্দ-দোদুল্ গতি এসো নোটন্ কপোতী, বহায়ে মনের মরুতে আনন্দ-মন্দাকিনী।।
রাগঃ পিলু
তালঃ লাউনি
ধীরে যায় ফিরে ফিরে চায়। চলে নব অভিসারে, ভীরু কিশোরী, ওঠে পাতাটি নড়লে সে চম্কে।। হরিণ নয়নে সভয় চাহনি, আসিছে কে যেন দেখিবে এখনি পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে, আপন ছায়া হেরি ওঠে গা ছম্কে॥ ‘চোখ গেল চোখ গেল’ ডাকে পাপিয়া শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া; হায়, যার লাগি এত, কোথায় সে ঝিল্লি-রবে ভাবে কেউ হবে বনে ফুল ঝরার আওয়াজে দাঁড়ায় সে থম্কে॥
রাগঃ পাহাড়ী
তালঃ সেতারখানি

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan