
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে মা এসেছে, মা এসেছে উঠ্ল কলরোল। (ওরে) দিকে দিকে বেজে ওঠে সানাই কাঁসর ঢোল॥ ভরা নদীর কূলে কূলে, শিউলি শালুক পদ্মফুলে। মায়ের আসার আভাস দুলে আনন্দ-হিল্লোল, সেই খুশিতে পড়ল নিটোল নীল আকাশে টোল্॥ বিনা কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা, বে-হিসাবী করব খরচ সাধ যা আছে জমা। এক বছরের অতৃপ্তি ভাই, এই ক’দিনে কিসে মিটাই, কে জানে ভাই ফিরব কিনা আবার মায়ের কোল্ । আনন্দে আজ আনন্দকে পাগল ক’রে তোল্॥
রাগঃ
তালঃ দাদ্রা

রুমঝুম্ রুমঝুম্ রুমঝুম্ ঝুম্ঝুম্ নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে।। কদম্ব-কলি শিহরে আবেশে বেণীর তৃষ্ণা জাগে এলোকেশে হৃদি ব্রজধাম রস-তরঙ্গে প্রেম-আনন্দে ভাসিল রে।। ধরিল রূপ অরূপ শ্রী হরি ধরণী হলো নবীনা কিশোরী চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রমা-গগনে হাসিল রে।। আবার মল্লিকা-মালতী ফোটে বিরহ-যমুনা উথলি’ ওঠে রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে সুন্দর মোর ভালোবাসিল রে।।
রাগঃ
তালঃ কাহার্বা

শ্যাম সুন্দর মন-মন্দিরমে আও আও। হৃদয়-কুঞ্জমে রাধা নাম কি বন্শী শুনাও শুনাও।। বহতা যমুনা নয়ন-নীরকে আও শ্যাম ওহি যমুনা তীরপে, বয়ঠি বনঠন ভক্তি-গোপীন কাহে তুম বিল্মাও আও আও।। চঞ্চল মোহন চরণ-কমল পে নুপুর বাজাও, প্রীতি চন্দন মনকে মেরে লেকে অঙ্গ সাজাও। বিরহ কি মৌর পাপিহা বোলে প্রেম কি নাইয়া ডগমগ ডোলে, আও কানাইয়া রাস রচাইয়া মধুর সুরত দেখ্লাও, আও আও।।
রাগঃ
তালঃ কাহার্বা

যা সখি যা তোরা গোকুলে ফিরে। যে পথে শ্যামরায় চ’লে গেছে মথুরায় কাঁদিতে দে ল’য়ে সেই পথ ধূলিরে॥ এ তো ধূলি নয়, ধূলি নয় হরি-চরণ-চিহ্ন-আঁকা এ যে হরি-চন্দন ধূলি নয়, ধূলি নয় এই ধূলি মাখিয়া, হ’য়ে পাগলিনী ফিরিব ‘শ্যাম শ্যাম’ ডাকিয়া। হব যোগিনী এই ধূলি-তিলক-আঁকিয়া॥ (সখি গো) শুনিয়াছি দূতি মুখে, প্রিয়তম আছে সুখে সেই মম পরম প্রসাদ। ভুলিয়া এ রাধিকায়, সে যদি সুখ পায় তার সে সুখে সাধিব না বাদ॥ আমার দীরঘ শ্বাসে উৎসব-বাতি তার যদি নিভে যায়। তাই ওলো ললিতা আমি হব ধূলি-দলিতা যাব না লো তার মথুরায়॥ আমি মথুরায় যাব, না গেলে মথুরাতে মোর শ্যামে আর ফিরে পাব না। (সখি গো) হারানো মানিক কভু ফিরে লোকে পায় হারানো হৃদয় ফিরে নাহি পাওয়া যায়॥
রাগঃ
তালঃ ফের্তা

মত্তময়ূর ছন্দে নাচে কৃষ্ণ প্রেমানন্দে! রুমু ঝুম্ঝুম্ মঞ্জির বাজে কঙ্কণ মণিবন্ধে।। রিমঝিম্ রিমঝিম্ ঝিম্ কেকা-বর্ণ ঘন বরয়ে তৃষ্ণা-তৃপ্ত আত্মা নাচে নন্দনলোকে হরষে, ঝঞ্ঝার ঝাঁঝরতাল বাজে শুন্যে মেঘ-মন্দ্রে।। পল্লব ঘন-চক্ষে ঝরে অশ্রু-রসধারা পূব হাওয়াতে বংশী ডাকে আয় রে পথহারা, বন্দে দামিনী বর্ণা রাধা বৃন্দাবন চন্দে।।
রাগঃ
তালঃ মত্তময়ূর (২২ মাত্রা)
আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছ আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়।। ফোটে যে ফুল আঁধার রাতে ঝরে ধূলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে সাথে - আয় রে আয়। সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়।। অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চ’লে; ক্ষণিক ভালোবেসেছিলেম চিরকালের না-ই হ’লে। হ’লো চেনা হ’লো দেখা নয়ন-জলে রইলো লেখা দূর বিরহের ডাকে কেকা বরষায় ফাগুন স্বপন ভোলো ভোলো,দাও বিদায়।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ সতীনাথ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan