
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজি নতুন এ চাঁদের তিথিতে কোন্ অতিথি এলো ফুল-বীথিতে॥ যদি বেদনা পায় বঁধু পথ চলিতে তাই চেয়েছি বনপথ ফুল কলিতে জানি ভাল জান হে বঁধু ফুল দলিতে এসো বঁধু সুমধুর প্রীতিতে॥ এসো মনের মন্দিরে দেবতা আমার লহ প্রেমের চন্দন আঁখি জলহার আজি সফল করো সাধ আমার পূজার চির জনম রহ মোর স্মৃতিতে॥
রাগঃ
তালঃ ফের্তা

আমার ঘরের পাশ দিয়ে সে চলতো নিতুই সকাল-সাঁঝে। আর এ পথে চলবে না সে, সেই ব্যথা হায় বক্ষে বাজে।। আমার দ্বারের কাছটিতে তার ফুটতো লালী গালের টোলে, টলতো চরণ, চাউনি বিবশ, কাঁপতো নয়ন-পাতার কোলে — কুঁড়ি যেমন খোলে গো! কেউ কখনো কইনি কথা, কেবল নিবিড় নীরবতা সুর বাজাতো অনাহতা গোপন মরম-বীণার মাঝে।। মূক পথের আজ বুক ফেটে যায় স্মরি’ তারি পায়ের পরশ বুক-খসা তার আঁচর-চুমু, রঙিন ধুলো পাংশু হ’ল, ঘাস শুকোলো যেচে’ বাচাল যোড়-পায়েলার রুমু-ঝুমু। আজো আমার কাটবে গো দিন রোজই যেমন কাটতো বেলা, একলা ব’সে শূন্য ঘরে — তেমনি ঘাটে ভাসবে ভেলা — অবহেলা হেলা-ফেলায় গো! শুধু সে আর তেমন ক’রে মন র’বে না নেশায় ভ’রে আসার আশায় সে কার তরে সজাগ হ’য়ে সকল কাজে। ডুকরে কাঁদে মন-কপোতী ‘কোথায় সাথির কূজন বাজে? সে-পার ভাষা কোথায় রাজে।।
রাগঃ
তালঃ
চলো সাম্লে পিছল পথ গোরী। ভরা যৌবন তায় ভরা গাগরি।। নীর ভরণে এসে সখি নদী-তীর তীর খেয়ো না হৃদয়ে ডাগর আঁখির, জলে ভাসিবে নয়ন কিশোরী।। হৃদি নিঙাড়ি এ পথে প্রেমিক কত সখি করেছে রুধির-পিছল এ পথ, কেহ উঠিল না এ পথে পড়ি’।। তব ঘটের সলিল চাহিয়া সই কত তৃষ্ণা-আতুর পথিক দাঁড়ায়ে ঐ, মরুভূমে তুমি মেঘ-পরী।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল।। আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশি-দিন আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মোমাছি বিভোল।। কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি', আসবে বাহিরে (রে) শিশিরের স্পর্শ-সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল। ফাগুনের মুকুল-জাগা দু'কূল ভাঙা আসবে ফুলেল বান কুঁড়িদের ওষ্ঠ পুটে লুটবে হাসি ফুটবে গালে টোল।। কবি তুই গন্ধে ভুলে ' ডুবলি জলে কূল পেলিনে আর ফুলে তোর বুক ভ'রেছিস আজকে জলে ভররে আঁখির কোল।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ মানবেন্দ্র

ও গিন্নী বদন তোল একটু হানো নয়না। আমি জুয়েলারীর দোকান হব গায়ে হব গয়না।। (তোমার) সিঁথের হব সিঁথিপাটি কেশে হেয়ার পিন চিরুনি হয়ে খোপায় বিঁধে রইব চিরদিন। টায়রা ঝাপটা লেসপিন তাহলে মন্দ হয় না।। টানা টিকলি কাঁটা হব ফুলের নয় গো চুলের টাপ মাকড়ি দুল হব গো একটু বেশি ঝুলের। কানের উপর কান হব গো নাকছাবি ঐ নাকের, কাঁচ পোকা আর খয়েরি টিপ হব ভুরূর ফাঁকে, নোলক বেসর তাও হব যা আজকাল লোক ছোঁয় না।। গলার হব হার নেকলেস গজমতির মালা, হাতে হব বাজু বন্দ, পৈঁচী চুড়ি বালা। তাগা, কেয়ুর, রুলি, শাঁখা, জসম, আংটি, খাড়ু তাবিজ হব নোয়া হব অনন্ত সূচারু। ভুলে গেছি — নথ নৈলে গিন্নীর মান রয় না।। নূপুর তোড়া হ্যাদে দেখো ভুলেই দেছি দেখি ঝুমকো ঢেঁড়ি চিকের কথা মাদুলাও বাকি, জাল পাটরি কি হই আর কী ফেলে রাখি বাদ কি গেল দাও লিস্টি মুখ ভার আর সয় না।।
‘গিন্নীর কাছে গয়নার ফর্দ’
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

ঝর্ঝর নির্ঝর ধারা বহে, পাহাড়ি পথে। যেন বন-দেবীর বীণা বাজে ভোর আলোতে।। ঝিকিমিকি ঝিকিমিকি প্রভাতী তারা শোনে সেই জল-ছলছল সুর তন্দ্রাহারা, গ’লে পড়ে আনন্দে তুষার ধারা গিরি-শিখর হ’তে।। রঙিন প্রজাপতি অলস মনে, হাল্কা, পাখায় ফেরে দোপাটি-বনে। শোনে মঞ্জীর বনলক্ষ্মীর, কঙ্কণ চুড়ি বাজে নুড়ির তালে, পাষাণ-জাগানো ঝরনা-স্রোতে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan