
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আমি ময়নামতীর শাড়ি দেবো, চলো আমার বাড়ি ওগো ভিনগেরামের নারী তোরে সোনাল ফুলের বাজু দেবো চুড়ি বেলোয়ারি।। তোরে বৈঁচী ফুলের পৈঁচী দেবো কলমিলতার বালা, রক্ত-শালুক দিবো পায়ে, পরবে আলতা তা'রি।। হলুদ-চাঁপার বরণ কন্যা এসো আমার নায় সরষে ফুলের সোনার রেণু মাখাবো ওই গায়! ঠোঁটে দিবো রাঙা পলাশ মহুয়া ফুলের মউ, বকুল-ডালে ডাকবে পাখি, 'বউ গো কথা কও!' আমি সব দিবো গো, যা পারি আর যা দিতে না পারি।।
ভাটিয়ালী
তালঃ কাহার্বা

মজনু : আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে, হায়! আমার যে প্রাণ-পতঙ্গ ওই প্রদীপ পানেই ধায়॥ লায়লী : আমার প্রেম যে অনল শিখা জ্বলে তিমির রাতে পতঙ্গরে পোড়াই আমি নিজেও পুড়ি সাথে। মজনু : একি ব্যথা একি নেশা এই কি গো প্রেম গরল-মেশা! লায়লী : তত আলো দান করে সে যত সে জ্বালায়॥
রেকর্ড-নাটিকাঃ ‘লায়লী মজনু’
রাগঃ
তালঃ দাদ্রা

মোর ধেয়ানে মোর স্বপনে পরান-প্রিয়, দিও হে দেখা। মোর শয়নে মোর নয়নে লিখিয়া যেয়ো সলিল-লেখা।। পথ চলিতে আসিলে ভুলে’ নিও না তুলে’ তব দেউলে, হবে না পূজা এ বন-ফুলে — দেবতা মম, ঝরিব একা।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা
চল্ চল্ চল্। চল্ চল্ চল্। ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।। ঊষার দুয়ারে হানি’ আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মাশান আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল। চল্ রে নও জোয়ান শোন্ রে পাতিয়া কান মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে জীবনের আহবান। ভাঙ্ রে ভাঙ্ আগল চল্ রে চল্ রে চল্ চল্ চল্ চল্।।
মার্চের সুর
তালঃ ত্রিমাত্রিক ছন্দ
শিল্পীঃ আসিফ আকবর

ভুবনময়ী ভবনে এসো সীমার মাঝে এসো অসীমা। ভক্ত মনের মাধুরী দিয়ে গড়িয়াছি মা তোমার প্রতিমা।। চিন্ময়ী গো ধর মৃন্ময়ীরূপ কত যুগ মাগো জ্বলিবে পূজাধূপ মানসপটে বোধন ঘটে হও চির আসীনা করুণাময়ী মা।। সে কোন অতীতে সুদূর ত্রেতায় এসেছিলে মা অশিব নাশিনী আসিলে না আর ধূলির ধরায় দিলে না মা বর অমৃত ভাষিণী। কত যুগ গেল কত বরষ মাস কত বিফল পূজা কত কাঁদন হুতাশ জাগ যোগমায়া যোগনিদ্রা ভোল পুন বিশ্বে প্রচার হোক্ তব মহিমা।।
রাগঃ
তালঃ কাহার্বা

এ আঁখি জল মোছ পিয়া ভোলো ভোলো আমারে। মনে কে গো রাখে তারে (ওগো) ঝরে যে ফুল আঁধারে।। ফোটা ফুলে ভরি’ ডালা গাঁথ বালা মালিকা, দলিত এ ফুল লয়ে, (ওগো) দেবে গো বল কারে।। স্বপনের স্মৃতি প্রিয় জাগরণে ভুলিও, ভুলে যেয়ো দিবালোকে রাতের আলেয়ারে। ঘুমায়েছ সুখে তুমি সে কেঁদেছে জাগিয়া, তুমি জাগিলে গো যবে সে ঘুমায়ে ওপারে।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
১.

২.

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan