
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

রেশমি রুমালে কবরী বাঁধি’ — নাচিছে আরবি নটিনী বাঁদি।। বেদুঈনী সুরে বাঁশি বাজে রহিয়া রহিয়া তাঁবু মাঝে, সুদূরে সে-সুরে চাহে ঘোম্টা তুলিয়া শাহজাদী।। যৌবন-সুন্দর নোটন কবুতর নাচিছে মরু-নটী গাল যেন গোলাপ কেশ যেন খেজুর-কাঁদি।। চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়, দেহের দোলায় রং ঝ’রে যায় ঝর্ঝর্, ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁধি।।
রাগঃ
তালঃ ফের্তা

কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল লো খোঁপা খুলে কেশ হলো বাউল লো।। পথে সে বাজালো মোহন–বাঁশি তোর ঘরে ফিরে যেতে হলো এ ভুল লো।। কে নিল কেড়ে তোর পৈঁচী চুড়ি বৈঁচি মালায় ছি ছি খোয়ালি কুল লো।। ও সে বুনা পাগল পথে বাজায় মাদল পায়ে ঝড়ের নাচন শিরে চাঁচর চুল লো।। দিল নাকেতে নাকছাবি বাবলা ফুলি কুঁচের চুড়ি আর ঝুঁমকো ফুল দুল লো।। সে নিয়ে লাজ দু’কূল দিল ঘাঘরি সে আমার গাগরি ভাসালো জলে বাতুল লো।।
নাটকঃ মহুয়া
রাগঃ
তালঃ দ্রুত–দাদ্রা

আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে। জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে রাঙা পলাশ অশোকে বকুলে, আসে সে আলোর টানে বন-তল মৌমাছি প্রজাপতি দলে দল পুড়ে মরিতে সে রূপ-শিখাতে প্রাণ সঁপিতে বাসন্তিকাতে; পরিমল অঞ্জন মাখিয়া নয়নে হের ঝিমায় আকাশ চাঁদের স্বপনে।। জ্বলে গগনে তারার দীপালি আজি ধরাতে আকাশে মিতালি ধরা চাঁপার গেলাস ভরিয়া মধু উর্ধ্বে তুলে গো ধরিয়া পান করিতে সে মধু পরীরা আসে নেমে কাননে স-শরীরা; বাজে উৎসব বাঁশি গগনে পবনে হের ঝিমায় আকাশ চাঁদের স্বপনে।।
রাগঃ ভীমপলশ্রী মিশ্র
তালঃ দাদ্রা

পাঠাও বেহেশ্ত হ’তে হজরত্ পুন সাম্যের বাণী, (আর) দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হানাহানি।। বলিয়া পাঠাও, হে হজরত যাহারা তোমার প্রিয় উম্মত, সকল মানুষে বাসে তা’রা ভালো খোদার সৃষ্টি জানি’ — সবারে খোদারই সৃষ্টি জানি।। আধেক পৃথিবী আনিল ঈমান (তোমার) যে উদারতা-গুণে, শিখিনি আমরা সে-উদারতা, (কোরানে হাদিসে) কেবলি গেলাম শুনে’। তোমার আদেশ অমান্য ক’রে লাঞ্ছিত মোরা ত্রিভুবন ভ’রে, আতুর মানুষে হেলা ক’রে বলি, ‘আমরা খোদারে মানি’।।
রাগঃ
তালঃ
তুমি যে আমার আধখানি চাঁদ, আধখানি ঐ আকাশে। তুমি হাস যবে মোর বুকে থাকি’ ঝলকে জোছনা হাসে।। কত বেদনায় মোর হিয়াতল ঘন হয়ে আসে যেন দীঘিজল, তারি বুকে তুমি অমল কমল — দুলিছ দখিনা বাতাসে।। আমি যে বাঁধিনু খেলাঘরখানি, তুমি যে পুতুল তারি, বাহিব সেথায় তরণী আমার — তুমি যে অসীম বারি। পথগুলি মোর মিশিল যেথায় আসিনু ফিরিয়া সেই মোহনায়, ভালোবাসা তব জীবনে আমার সৌরভ হ’য়ে ভাসে।।
রাগঃ
তালঃ দাদ্রা
কে তুমি দূরের সাথি এলে ফুল ঝরার বেলায়। বিদায়ের বংশী বাজে ভাঙা মোর প্রাণের মেলায়॥ গোধূলির মায়ায় ভুলে এলে হায় সন্ধ্যা-কূলে, দীপহীন মোর দেউলে এলে কোন্ আলোর খেলায়॥ সেদিনো প্রভাতে মোর বেজেছে আশাবরি, পূরবীর কান্না শুনি আজি মোর শূন্য ভরি। অবেলায় কুঞ্জবীথি এলে মোর শেষ অতিথি, ঝরা ফুল শেষের গীতি দিনু দান তোমার গলায়॥
রাগঃ পূরবী
তালঃ একতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan