
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম ভূ-ভারত চাহিছে তোমায়। ধরিতে ধরার ভার নাশিতে এ হাহাকার আরবার এসো এ ধরায়।। নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে, শঙ্খপদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে তিমির-বিদারী এসো অরুণ-প্রভায়।। বিদূরিত কর এই নিরাশা ও ভয়, মানুষে মানুষে হোক প্রেম অক্ষয়। কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ আন বর সুন্দর, শেষ হোক অভিশাপ, গদা ও চক্র করে অরিন্দম এসো, হত-মার দুর্বল মাগিছে সহায়।।
রাগঃ দেশ জয়জয়ন্তী
তালঃ একতাল

কে বিদেশি বন-উদাসী' বাঁশের বাঁশি বাজাও বনে। সুর-সোহাগে তন্দ্রা লাগে কুসুম-বাগের গুল-বদনে।। ঝিমিয়ে আসে ভোমরা-পাখা যুথীর চোখে আবেশ মাখা কাতর ঘুমে চাঁদিমা রাকা ভোর গগনের দর-দালানে দর-দালানে ভোর গগনে।। লজ্জাবতীর লুলিত লতায় শিহর লাগে পুলক-ব্যথায় মালিকা সম বঁধুরে জড়ায় বালিকা-বঁধু সুখ-স্বপনে।। বৃথাই গাঁথি কথার মালা লুকাস কবি বুকের জ্বালা, কাঁদে নিরালা বনশিওয়ালা তোরি উতলা বিরহী মনে।।
রাগঃ ভৈরবী-আশাবরি
তালঃ কাহার্বা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
১.

২.

আজ ভারতের নব আগমনী জাগিয়া উঠেছে মহাশ্মশান জাগরণী গায় প্রভাতের পাখি ফুলে ফুলে হাসে গোরস্থান॥ ট’লেছে অটল হিমালয় আজি সাগরে শঙ্খ উঠিয়াছে বাজি’ হলাহল শেষে উঠেছে অমৃত বাঁচাইতে মৃত মানব-প্রাণ॥ আঁধারে ক’রেছে হানাহানি যারা আলোকে চিনেছে আত্মীয় তা’রা এক হয়ে গেছে খ্রিস্টান, শিখ, হিন্দু, পারসি, মুসলমান। এই তাপসীর চরণের তলে লভিয়াছে জ্ঞান শিক্ষা সকলে আবার আসিবে তারা দলে দলে করিতে পুণ্য-তীর্থ-স্নান॥
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

ও ভাই আমার এ না’ যাত্রী না লয় ভাঙা আমার তরী। আমি আপনারে ল’য়ে রে ভাই এপার ওপার করি।। আমি এই জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায় এখন আয়না আছে প’ড়ে রে ভাই আয়নার মানুষ নাই। তাই চোখের জলে নদীর জলে রে আমি তারেই খুঁজে মরি।। আমি তারি আশে তরী নিয়ে ঘাটে ব’সে থাকি আমার তারির নাম ভাই জপমালা, তারেই কেঁদে ডাকি। আমার নয়ন-তারা লইয়া গেছে রে নয়ন নদীর জলে ভরি’।। ঐ নদীর জলও শুকায় রে ভাই, সে জল আসে ফিরে আর মানুষ গেলে ফিরে নাকি দিলে মাথার কিরে। আমি ভালোবেসে গেলাম ভেসে গো আমি হলাম দেশান্তরী।।
রাগঃ
তালঃ কাহার্বা

পিউ পিউ বিরহী পাপিয়া বোলে; কৃষ্ণচূড়া বনে ফাগুন সমীরণে ঝুরে ফুল বন পথতলে॥ নিশি পোহায়ে যায় কাহার লাগি নয়নে নাহি ঘুম বসিয়া জাগি আমারই মত হায় চাহিয়া আশা পথ নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে॥
রাগঃ ললিত
তালঃ ত্রিতাল

তোমারি প্রকাশ মহান, রে নিখিল দুনিয়া জাহান্! তোমারি জ্যোতিতে রওশন্ নিশিদিন জমিন ও আস্মান্।। নিভিল কোটি তপন চাঁদ তোমারে খুঁজিয়া প্রভু, কত দাউদ ঈশা মুসা করিল তব জয়গান।। তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়, কত নামে পূজে তোমায় ফেরেশতা হুর পরী ইনসান্।।
রাগঃ দেশি টোড়ি মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan