
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজ শেফালির গায়ে হলুদ উলু দেয় পিক পাপিয়া। প্রথম প্রণয়-ভীরু বালা লাজে ওঠে কাঁপিয়া।। বনভূমি বাসর সাজায় ফুলে পাতায় লালে নীলে, ঝরে শিশির আশিস-বারি গগন-ঝারি ছাপিয়া।। বৃষ্টি-ধোওয়া সবুজ পাতার শাড়ি করে ঝলমল, ননদিনী ‘বৌ কথা কও’ ডাকে আড়াল থাকিয়া।। দেখতে এলো দিগ্বালিকা সাদা মেঘের রথে ঐ, শরৎ-শশীর মঙ্গল-দীপ জ্বলে গগন ব্যাপিয়া।। অতীত্ প্রণয়-স্মৃতি স্মরি’ কেঁদে যায় আশিন-হাওয়া, উড়ে বেড়ায় বর সে ভ্রমর কমল-পরাগ মাখিয়া।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

প্রদীপ কি জ্বলিল আবার। দিন কি গো শেষ হল মোর নিরাশার।। বিরহ দাহন কি গো ফুরালো বৈকালি বায়ে তনু জুড়ালো, উঠিবে কি চাঁদ আর রবে না আঁধার।। সে কি গো রাধারে ত্যজিয়া ব্রজপথে আরোহিবে মথুরার রথে, যমুনায় আবার কি বহিবে জোয়ার।।
রাগঃ প্রদীপকী
তালঃ ত্রিতাল
আজি গানে গানে ঢাক্ব আমার গভীর অভিমান। কাঁটার ঘায়ে কুসুম ক’রে ফোটাব মোর প্রাণ।। ভুলতে তোমার অবহেলা গান গেয়ে মোর কাট্বে বেলা, আঘাত যত হান্বে বীণায় উঠ্বে তত তান।। ছিড়লে যে ফুল মনের ভুলে আমি গাঁথব মালা সেই ফুলে, (ওগো) আস্বে যখন বন্ধু তোমার কর্ব তা’রে দান।। (আজি) কথায় কথায় মিলায়ে মিল কবি রে, তোর ভরল কি দিল্, তোর শূন্য হিয়া, শূন্য নিখিল মিল পেল না প্রাণ।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

আ’ মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্মিল্কে এয় বনমালী। আরমা ফের পুরে হো জাঁয়ে সারে দিল্কে এয় বনমালী॥ মুঝ্কো জাগানেওয়ালা, হো, জগ্মে তেরা উজালা তু মুঝ্কো ধূল সমঝ্কে, লে লে চরণ মে আপ্নে তুনে দিয়ে জ্বালায়ে বিরাণ মন্জিল্ কে এয় বনমালী॥ তু হামকো খাক্ ছানায়া, (আউর) ব্যাকুল আপনা বানায়া কহিঁ আউ না কহিঁ জাউ, আপনে আগে তুমকো পাউঁ খো জায়েঁ যুঁহি মিট্টি মে হাম মিলকে এয় বনমালী॥
রাগঃ
তালঃ
এখনো মেটেনি আশা এখনো মেটেনি সাধ। এখনো নয়ন মানে নাই তার চাহনির অপরাধ।। আজো ঢেউগুলি নীল সায়রের কোলে জল-তরঙ্গে ঝঙ্কার তোলে পিয়াসি চাতক আজো চেয়ে ফেরে বরষার পরসাদ।। কবে ফুটছিল রূপের কুসুম বনানীর লতা-গাছে, আজো গৌরী-চাঁপার রঙটুকু তার মরমে লাগিয়া আছে। চ'লে গেছে চাঁদ আলো আবছায় দাগ ফেলে হিয়া-আয়নার গায় থেমেছে কানুর বাঁশরি থামেনি যমুনার কলনাদ।। ঢাল পিয়ালে লাল সিরাজী নিত্য দোদুল তালে তালে আঁকবো বুকে প্রীতির ব্যথা রঙ্গিন নেশায় রঙ্গিন জালে।। মত্ত হবো চিত্ত হারা বেদনা ভরা বদমেজাজি করলে পাগল ব্যর্থ আশায় করলে প্রেমরে দাগাবাজি।। রঙ্গিন বঁধু তুমি শুধু, তুমি শুধু সত্যি হবে রঙ্গিন নেশায় রঙ্গিন পথে তুমি শুধু সাথী হবে।। শুল্ক তালু কণ্ঠ আমার দে রে আমার রুগ্ন গালে দে রে সাকি দে রে ঢেলে নিত্য দোদুল তালে তালে।।
রাগঃ
তালঃ দাদ্রা

গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে' রই।। কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই।। চুল বেঁধে আজ সেজেগুজে পিদিম জ্বালাই সাঁঝে, ঠাকুরঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে। বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে, আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই-থই।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan