
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ পুণ্য-চিত্ত মৃত্যু তীর্থ-পথের যাত্রী কই।। আগে জাগে বাধা ও ভয় ও ভয়ে ভীত নয় হৃদয় জানি মোরা হবই হব জয়ী।। জাগায়ে প্রাণে প্রানে নব আশা, ভাষাহীন মুখে ভাষা হে নবীন আন নব পথের দিশা নিশি শেষের ঊষা কেহ না দেশে মানুষ তোমরা বৈ।। স্বর্গ রচিয়া মৃত্যুহীন চল ওরে কাঁচা চল নবীন দৃপ্ত চরণে নৃত্য দোল জাগায়ে মরুতে রে বেদুইন! 'নাই নিশি নাই' জাগে শুভ্র দীপ্ত দিন। নাই ওরে ভয় নাই জাগে ঊর্দ্ধে দেবী জননী শক্তিময়ী।।
মার্চের সুর
তালঃ দ্রুত-দাদ্রা

এলে কি বঁধু ফুল-ভবনে। মেলিয়া পাখা নীল গগনে।। একা কিশোরী লাজ বিসরি’ তোমারে স্মরি সঙ্গোপনে, এসো গোধূলির রাঙা লগনে।। পাতার আসন শাখায় পাত, বালিকা কলির মালিকা গাঁথ, দিনু গন্ধ-লিপি ভোর-পবনে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
মালা যদি মোর ধূলায় মলিন হয় ব'সে আছি তাই অঞ্চলে নিয়ে কুসুমেরি সঞ্চয়।। ফুলহার যদি কর অবহেলা তাই ভাবি আর ব'য়ে যায় বেলা হৃদয়ে থাকুক লুকানো আমার হৃদয়ের পরিচয়।। বিফল যদি গো হয় পূজা নিবেদন মন্দির-দ্বারে দাঁড়াইয়া তাই পাষাণেরই নারায়ণ।। কেন কাছে আসি, এসে ফিরে যাই যদি ফেল জেনে ভয় মানি তাই সকলি সহিব, সহিতে নারিব হৃদয়ের পরাজয়।।
রাগঃ
তালঃ দাদ্রা

ভুলি কেমনে আজো যে মনে বেদনা-সনে রহিল আঁকা। আজ সজনী দিন রজনী সে বিনে গনি সকলি ফাঁকা।। আগে মন করলে চুরি মর্মে শেষে হানলে ছুরি এত শঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা।। চকোরী দেখলে চাঁদে দূর থেকে সই আজো কাঁদে আজো বাদলে ঝুলন ঝুলে তেমনি জলে চলে বলাকা।। বকুলের তলায় দোদুল কাজলা মেয়ে কুড়োয় লো ফুল চলে নাগরী কাঁখে গাগরি চরণ ভারি কোমর বাঁকা।। ডালে তোর করলে আঘাত দিস্ রে কবি ফুল সওগাত ব্যথা-মুকুলে অলি না ছুঁলে বনে কি দুলে ফুল-পতাকা।।
রাগঃ পিলু
তালঃ ফের্তা (আদ্ধা কাওয়ালী ও দাদ্রা)

ঘুম আয় ঘুম। নিশুতি দুপুর নিশীথ নিঝুম।। টুলটুল ঝিঙে ফুল ঘুমে ঝিমায়, ঝুমকো লতায় ঝিঁঝিঁ আলসে ঘুমায়, খোকনের চোখে দেয় ঘুমপরী চুম্।।
নাটিকা : ‘জুজুবুড়ির ভয়’
রাগঃ
তালঃ কাহার্বা

হেসে হেসে কল্সি নাচাইয়া কিশোরী চলে। রিনি ঠিনি কলস-কাঁকনে কি কথা বলে।। নেচে চলে যেন ঝরনা চাঁপা-বরণা বাহু দোলাইয়া, নয়ন-কুরঙ্গ জাগায় গো তরঙ্গ নদীর জলে।। এত রূপ লাখ চোখে ধরে না তারে দেখি কি ক’রে, বিধি দিল দু’টি আঁখি আমারে তাহে হায় পলক পড়ে। গ্রামের পথ চাহে তারে ডাকে বাঁশি বন-পারে, গিরি-দরী চাহে যারে — চাহি তারে কোন্ ছলে।।
রাগঃ ভৈরবী
তালঃ খেম্টা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan