
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ভোলো ভোলো গো লায়লী মজনুর ভালোবাসা। সেই তো প্রেমিক প্রেম কয় তারে, প্রিয়া যদি কয় ভোলো সে-প্রিয়ারে। আজি হতে তাই ছাড়িলাম আমি তোমারে পাবার আশা ভোলো মজনুর ভালোবাসা।।
রাগঃ
তালঃ বৈতালিক

পুরবের তরুণ অরুণ পুরবে আস্লো ফিরে। কাঁদায়ে মহাশ্বেতায় হিমানীর শৈল-শিরে।। কুহেলির পর্দা ডারি’ ঘুমাত রূপ-কুমারী, জাগালে স্বপনচারী — তাহারে নয়ন-নীরে।। তোমার ঐ তরুণ গলার শুনি গান সিন্ধু-পারে, দুলিছ মধ্যমণি সুরমার কণ্ঠ-হারে। ধেয়ানী দিলে ধরা হ’ল সুর স্বয়ম্বরা, এলে কি পাগল-ঝোরা — পাষাণের বক্ষ চিরে’।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
মহান তুমি প্রিয়! এই কথাটির গৌরবে মোর চিত্ত ভ’রে দিয়ো।। অনেক আশায় ব’সে আছি যাত্রা শেষের পর, তোমায় নিয়েই পথের ’পরে বাঁধবো আমার ঘর — হে চির-সুন্দর! পথ-শেষে সেই তোমায় যেন করতে পারি ক্ষমা, হে মোর কলঙ্কিনী প্রিয়তমা! সেদিন যেন বলতে পারি, — ‘এসো এসো প্রিয়, বক্ষে এসো, এসো আমার পূত কমনীয়।।’ হায় হারানো লক্ষ্মী আমার! পথ ভুলেছ ব’লে চির-সাথী যাবে তোমার মুখ ফিরিয়ে চ’লে? জান্ ওঠে হায় মোচড় খেয়ে, চলতে পড়ি ট’লে অনেক জ্বালায় জ্বলে’ প্রিয় অনেক ব্যথায় গলে’। বারে বারে নানান রূপে ছ’ল্তে আমায় শেষে, কলঙ্কিনী! হাতছানি দাও সকল পথে এসে, কুটিল হাসি হেসে।। ব্যথায় আরো ব্যথা হানাই যে সে! তুমি কি চাও তোমার মতই কলঙ্কী এই আমি? এখন তুমি সুদূর হ’তে আসবে ঘরে নামি’। হে মোর প্রিয়া হে মোর বিপথ-গামী! পথের আজো অনেক বাকী, তাই যদি হয় প্রিয় — পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করেই নিও।।
রাগঃ
তালঃ
যারে আঘাত দিয়ে ফিরায়েছ তুমি কেন ডাক তারে বারে বারে। যে ফুল হেলায় দলিয়াছ পায়, আজো রেখেছ অনাদরে কেন পেতে চাওয়া তারে।। প্রথম প্রণয় জেগেছিল যবে চাঁদ উঠেছিল মোর হৃদি-নভে, শুধু দুটি কথা কহিতে তোমারে ভাসিনু আঁখি-ধরে।। পরাজিত হল তব ভালোবাসা মোর ভালোবাসা-কাছে, দলিত যে ফুল পথের ধূলায় সে-ফুল আজো কি আছে। ভাসিয়াছি আমি নয়নের জলে বহিবে সে ধারা তব হিয়া-তলে যে জন আমায় বাসিয়াছে ভাল তারে বাঁধিব প্রেম-ডোরে।।
রাগঃ
তালঃ
মৌরি ফুলের মিঠে সুবাস বাতায়নে এলো ভেসে পথ দিয়ে কে সোনার মেয়ে জলকে গেল এলোকেশে।। (কি) ফুল ছিল তার কবরীতে মদির তাহার সুরভিতে, উদাস ক’রে মনকে আমার নিয়ে গেল ফুলের দেশে।। দখিন হাওয়া মর্মরিয়া খোঁজে তারে বনে বনে, ভ্রমর ফেরে গুঞ্জরিয়া তারি তরে আনমনে। কালো দীঘির কালো জলে তারি তরে ঢেউ উথলে, তারি পায়ের আল্তা হতে আকাশ রাঙে দিনের শেষে।।
রাগঃ
তালঃ
আমরা পানের নেশার পাগল, লাল শারাবে ভর গেলাস পান-বেহুশে আয় রেখে ঐ সাকির বিলোল্ আঁখির পাশ।। চাঁদ পিয়ালায় রবির কিরণ ঢালার মতো শারাব ঢাল, ছায় না যেন দিনের আনন কস্তূরী-কেশ খোঁপার ফাঁস।। শারাবখানার সদর-ঘরে বসো খানিক ধর্মাধিপ, এই আনন্দ-ধারায় নেয়ে নাও ধুয়ে সব পাপের রাশ।। মোমের বাতির মতো, সুফী কেঁদে গলাও আপনাকে! এই বিষাদ এই ব্যথার পারে দাও আনন্দ ভর্-আকাশ।। নূতন দিনের বধূ যদি আসে তোমার, খোশ-নসিব! যৌতুক তায় দিও লিখে হাফিজের এই প্রেম-বিলাস।।
রাগঃ বাগেশ্রী-কাফি
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan