
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জাগো রূপের কুমার, কেন অলস ঘুমে কাটাও রাতি। হের দুয়ারে দাঁড়ায়ে বধূর সাজে তব জাগার সাথী।। আসে বারেবারে সে যে অভিসারে তার বুকের ভাষা মুখে কইতে নারে, মোরা বাসর ঘরে এলাম জ্বাল্তে বাতি।।
নৃত্য-সঙ্গীত, নাটক : সর্বহারা
রাগঃ
তালঃ
স্বপন-বিলাসে চাঁদ যবে হাসে কুমুদ ফোটে দীঘিতে। সেই আধো রাতে নয়ন-পাতে ঘুম হ’য়ে এসো নিভৃতে।। আমার তন্দ্রার মাঝে যেন তব বাঁশরি বাজে, মম দেহ-বীণায় ঝঙ্কার তুলিও গভীর করুণ গীতে।। যে বিফল-মালা শুকায় নিরালা বাতায়ন লগ্না পরশ ক’রো এসে রহিব যবে আমি ঘুম-নিমগ্না। শিশিরের মানিক দুলে যখন হেনার মুকুলে, হে সুদূর পথিক! এসো ভু’লে নীরব সেই নিশীথে।।
রাগঃ
তালঃ
আমি নিজেরে আড়াল রাখি, বঁধু সারাদিন গৃহ-কাজে। হাসে গুরুজন আশেপাশে তাই চাহিতে পারি না লাজে।। ওগো প্রিয় তুমি অহরহ কেন বাহির ভবনে রহ? তব মৌন এ অভিমান বুকে কাঁটার মতন বাজে।। আমি তোমারি ঘরের বধূ, বঁধু এ-লাজ তোমারি লাগি’, আমি দিনের কুমুদ কলি, ওগো চাঁদ আমি রাতে জাগি। মোর দেহ গৃহ-কাজ করে তব পায়ে থাকে মন প’ড়ে, মোর লাজ-গুণ্ঠন টানি’ লাজ দিও না সভার মাঝে।।
রাগঃ
তালঃ
হেমন্তিকা এসো এসো হিমেল শীতল বন-তলে শুভ্র পূজারিণী বেশে কুন্দ-করবী-মালা গলে।। প্রভাত শিশির নীরে নাহি' এসো বলাকার তরণী বাহি' সারস মরাল সাথে গাহি' চরণ রাখি' শতদলে।। ভরা নদীর কূলে কূলে চাহিছে সচকিতা চখি — মানস-সরোবর হ'তে-অলক -লক্ষ্মী এলো কি? আমন ধানের ক্ষেতে জাগে হিল্লোল তব অনুরাগে, তব চরণের রঙ লাগে কুমুদে রাঙা কমলে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মালঞ্চে আজ কাহার যাওয়া আসা। ঝরা পাতায় বাজে মৃদুল তাহার পায়ের ভাষা।। আসার কথা জানায় ঐ যে ফুলের আখর সবুজ পাতায়, ঐ দোয়েল শ্যামার কূজন কয় যে বাণী ঐ ঐ তার ভালোবাসা।। মদির সমীরণে তনুর সুবাস পাই যে ক্ষণে ক্ষণে, সবুজ বসন ফেলি’ পরল ঐ বন কুস্মী রাঙা চেলি। তাই বসুন্ধরায় জাগে অরুণ আশা — ঐ ঐ যে আলোকের পিপাসা।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা

আদি পরম বাণী, ঊর বীণাপাণি। আরতি করে তব কোটি কোবিদ জ্ঞানী।। হিমেল শীত গত, ফাগুন মুঞ্জরে, কানন-বীণা বাজে সমীরে মর্মরে। গাহিছে মুহু মুহু আগমনী কুহু, প্রকৃতি বন্দিছে নব কুসুম আনি’।। মূক ধরণী করে বেদনা-আরতি, বীণা-মুখর তারে কর মা ভারতী! বক্ষে নব আশা, কণ্ঠে নব ভাষা দাও মা, আশিস যাচে নিখিল প্রাণী।। শুচি রুচির আলো-মরাল বাহিনী আনিলে আদি জ্যোতি, সৃজিলে কাহিনী। কণ্ঠে নাহি গীতি, বক্ষে ত্রাস-ভীতি, কর প্রবুদ্ধ মা বর অভয় দানি’।। ব্রহ্মবাদিনী আদিম বেদ-মাতা, এসো মা, কোটি-দল হৃদি আসন পাতা। অশ্রুমতী মা গো, নব বাণীতে জাগো, রুদ্ধ দ্বার খোলো সাজিয়া রুদ্রাণী।।
রাগঃ রাগমালা
তালঃ তেওড়া
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan