
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আরো কত দূর? কখন শুনিব তব বাঁশরির সুর? দেবে কখন ধরা হব স্বয়ম্ভরা কাঁদাতে জান শুধু তুমি নিঠুর।।
রাগঃ
তালঃ
নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আঁখি। আমি যাব না আর অঞ্জনাতে জল নিতে সখি লো, ঐ আঁখি কিছু রাখিবে না বাকি॥ সেদিন তুলতে গেলাম দুপুর বেলা কলমি শাক ঢোলা ঢোলা (সই) হ’ল না আর সখি লো শাক তোলা, আমার মনে পড়িল সখি, ঢল ঢল তা’র চটুল আঁখি ব্যথায় ভ’রে উঠলো বুকের তলা। ঘরে ফেরার পথে দেখি, নীল শালুক সুঁদি ও কি ফু’টে আছে ঝিলের গহীন জলে। আমার অমনি পড়িল মনে সেই ডাগর আঁখি লো ঝিলের জলে চোখের জলে হ’ল মাখামাখি॥
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ কাশফিয়া বিল্লাহ

পুরুষ : তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা স্ত্রী : সহিতে হবে মোরে সুচির জ্বালা॥ পুরুষ : দুলিবে গলে মোর বুকের’ পরে স্ত্রী : ফেলে দিবে বাসি হলে নিশি-ভোরে বন-কুসুম ঝরি বনে নিরালা॥ পুরুষ : তব কুঞ্জ-গলি আসে দখিন-হাওয়া আসে চপল অলি স্ত্রী : তা’রা রূপ-পিয়াসি তা’রা ছিঁড়ে না কলি। তা’রা বনের বাহিরে মোরে নেবে না কালা। পুরুষ : তবে চলিয়া যাই আমি নিরাশা ল’য়ে স্ত্রী : না, না, যেয়ো না যেয়ো না, থাক গো বুকে শিশির হয়ে। পুরুষ : এসো নব প্রেমে করি বন উজালা। দ্বৈত : এসো নব প্রেমে করি বন উজালা।
রাগঃ
তালঃ কাহার্বা

এসো প্রিয়তম এসো প্রাণে। এসো সুদূর মোর অভিমানে।। এসো কম্পিত হৃদয়ের ছন্দে এসো বিরহের বিধুর আনন্দে, এসো বেদনার চন্দন-গন্ধে — মম পূজার বন্দনা-গানে।। সুখ-স্বপন হয়ে এসো ঘুমে এসো হৃদয়েশ, মালার কুসুমে, এসো তপনের রূপে আঁখি চু’মে — ঘুম ভাঙায়ো নিশি-অবসানে।। এসো মাধবী-কাঁকন হয়ে হাতে এসো কাজল হয়ে আঁখি-পাতে, এসো পূর্ণিমা চাঁদ হয়ে রাতে — এসো ফুল-চোর মালতী-বিতানে।।
নাটক : ‘অর্জুন বিজয়’ (নাট্যকার : দেবেন্দ্রনাথ রাহা)
রাগঃ
তালঃ
কি নাম ধ'রে ডাকবো তোরে মা তুই দে ব'লে ওমা কি নাম ধ'রে কাঁদলে পরে ধ'রে তুলিস কোলে (মাগো)।। বনে খুঁজি মনে খুঁজি পটে দেখি ঘটে পূজি মন্দিরে যাই কেঁদে লুটাই মাগো — পাষাণ প্রতিমা মা তোর একটুও না টলে।। কোল যদি না দিবি মাগো, আনলি কেন ভবে, আমি জনম নিয়ে এসেছি যে তোর কোলেরই লোভে। আমি রইতে নারি মা না পেয়ে, মরণ দে মা তাহার চেয়ে এ-ছার জীবনে কোন প্রয়োজন মাগো আমি কোটি বার মা মরতে পারি মা যদি পাই ম'লে।।
রাগঃ
তালঃ দাদ্রা

বিশ্ব ব্যাপিয়া আছ তুমি জেনে শান্তি ত’ নাহি পাই। রূপ ধরে এসো, দাঁড়াও সুমুখে, দেখিয়া আঁখি জুড়াই॥ আমার মাঝারে যদি তুমি রহ কেন তবে এই অসীম বিরহ কেন বুকে বাজে নিবিড় বেদনা মনে হয় তুমি নাই॥ চাঁদের আলোকে ভরে না গো মন, দেখিতে চাই যে চাঁদ, ফুলর গন্ধ পাইলে, জাগে যে ফুল দেখিবার সাধ। (ওগো) সুন্দর, যদি নাহি দেবে ধরা কেন প্রেম দিলে বেদনায় ভরা রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে রূপ যদি তব নাই॥
রাগঃ দেশ মিশ্র
তালঃ একতাল
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan