
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আবৃত্তি: কুমারী রাধিকা ঘোষের প্রতি শ্রীমৎ ক্যাগ বিমাতার উক্তি: বলি মাথা খাস্ রাধে ওলো কথা শোন্। বলি কুল আর তুই খাস্নে (রাধে কুল আর তুই খাস্নে) ওলো গোকুল ঘোষের কন্যা যে তুই কুল গাছ পানে চাস্নে (পরের কুল গাছ পানে চাস্নে) ও কুল গাছে বড় কাঁটা গায়ে অথবা পায়ে বিঁধিলে দায় হবে পথ হাঁটা (রাধে গায়ে অথবা পায়ে বিঁধিলে দায় হবে পথ হাঁটা) কলঙ্ক দিলি (কলঙ্ক দিলি) তুই যারি তারি কুল চুরি করে খেলি গোকুলের কুলে কলঙ্ক দিলি (কুলে কলঙ্ক দিলি) রাধে গো। ওলো ভাবিস এখনও বয়েস হয়নি কারণ বেড়াস ফ্রক পরে। ওই কুল গাছ আগলায় ভীমরুল চাক (ওই কুল গাছ আগলায় ভীমরুল চাক) তোর কুল খাওয়া বের হবে ফুলে হবি ঢাক (ফুল হবি জয় ঢাক)। বলি পড়তে নাকি কুল খেতে যাস রোজ রোজ ইস্কুলে (রাধে পড়তে নাকি কুল খেতে যাস রোজ রোজ ইস্কুলে) ওই কুলেরি কাঁটায় দুকুল ছিঁড়িস বেণী আঁটিস খুলে (রাধে বেণী আঁটিস খুলে) খাস তুই টোপা কুল খাস নারকুলে কুল (খাস তুই টোপা কুল খাস নারকুলে কুল) অত কুল খেয়ে রাতে পেট ডাকে কুল কুল কুল কুল। ওলো কুলোতে নারি (কুলোতে নারি) ওলো তোর কুল দিয়ে আর কুলোতে নারি (দিয়ে কুলোতে নারি) ছিল কুলুঙ্গীতে কুলের আচার তাও খেয়েছিল কুল খোয়ারী (কুলুঙ্গীর ও কুলের আচার তাও খেয়েছিস কুল খোয়ারী)। ওই কুল গাছ ধরে (সখি গো রাধে গো) (বহুত আচ্ছা দাদা বহুত আচ্ছা বহুত আচ্ছা) ওই কুল গাছ ধরি কোলাকুলি করি ফ্যাসাদ বাধাবি শেষে আর কুল ত্যাগিনী হবে কি নাশিনী কুল গাছ ভালোবেসে (আর কুল ত্যাগিনী হবে কি নাশিনী কুল গাছ ভালোবেসে)॥
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

এলো ঐ বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রেচঞ্চল তরুণ দুরন্ত।। বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে রাঙা হ’ল ধূসর দিগন্ত।। কিশলয়ে পর্ণে অশান্ত ওড়ে তার অঞ্চল প্রান্ত পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত।। এলোমেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
রাগঃ পরজ বসন্ত
তালঃ কাহার্বা

যায় ঢু’লে ঢু’লে এলোচুল কে বিষাদিনী। তার চোখে চেয়ে চেয়ে ম্লান হয়ে যায় গো চাঁদিনী।। তার সোনার অঙ্গ অনাদরে হয়েছে কালি হায় ধূলায় লুটায় নবীন যৌবন ফুলের ডালি, কোন্ মদির আঁখির খেয়েছে তীর বন-হরিণী।। তার চটুল চরণ নাচত যেন নোটন-কপোতী মরুর বুকে ফুল ফোটাত তার দোদুল গতি, আজ ধীরে সে যায় যেন শীতের মৃদুল তটিনী।।
রাগঃ কাফি
তালঃ ঝাঁপতাল
শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই। বকুল বনে এক্লা পাখি, আকুল হ’ল ডাকি’ ডাকি’, আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে১ ওঠে সই।। কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী। ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজ২ ঘরে রই।।
১. ডেকে, ২. আর
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ

নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢু’লে (লো)। বুনোফুল পড়লো ঝ’রে নাচের ঘোরে দোলন-খোঁপা খুলে (লো)।। শুনে এই মাদল-বাজা নাচে চাঁদ রাতের রাজা নাচে লো নাচে — শালুকের কাঁকাল ধ’রে তাল-পুকুরের জলে হে’লে দু’লে (লো)।। আঁউরে গেল ঝুম্কো জবা লেগে গরম গালের ছোঁওয়া বাঁশি শুনে ঘুলায় মনে কয়লা-খাদের ধোঁওয়া (লো)। সই নাচ ফুরালে ফিরে’ ঘরে, রাত কাটাব কেমন ক’রে পড়বে মনে বাঁশুরিয়ার চোখ দু’টি টুলটুলে (লো)।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ নুসরাত জাহান রুনা

কৃষ্ণ-প্রিয়া লো! কেমনে যাবি অভিসারে? সে বিরহী রসে মানস সুরধুনী ’পারে।। সে এ পারে রহে না পারাপারের অতীত সে, এ পারে রহে না, এ পারে না, ও পারেও রহে না, কোন পারে রহে না।। গগনে গুরু গুরু মেঘ গরজে অবিরল বাদল ঝর ঝর ঝরে, আঁখি-জলে আঁখি তোর টলমল সই অন্তর দুরুদুরু করে। পথ দেখিবি কেমনে আঁখি-জলে পিছল আঁখি, পথ দেখিবি কেমনে। তোর আঁখি পিছল পথও পিছল পথে যাবি কেমনে, তোর অন্তরে মেঘ, বাহিরে মেঘ পথ দেখিবি কেমনে। একে কুহু-যামিনী তাহে কুল-কামিনী পথে পথে কালনাগিনী (লো), আছে আড় পেতে শাশুড়ি ননদিনী লো। তুই চাতকীর মত কেতকীর মত রাই মেঘ দেখে মত্ত হইলি ভয় নাই, যার প্রেমের পথে বাধা বিধির অভিশাপ — সাপেরে সে ভয় করে না।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan