
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তুমি সুখে থাক প্রিয়া আমি আজ চ’লে যাই। তোমারে চাহিয়া জনমে জনমে এই ব্যথা যেন পাই।। দুদিনের সাথী দু’দিনের লাগি’ এসেছিনু আমি তব অনুরাগী, হৃদয় বাণীতে চেয়েছিনু শুধু আর কিছু চাহি নাই।। আকাশে তব দিয়ে গেনু ফুল কণ্ঠে গানের মালা, হয়তো একদা অন্তরে তব জাগিবে স্মৃতির জ্বালা। হয়তো বা তব নয়নের কোণে নতুনের ছায়া জাগিবে গোপনে, স্মৃতিটি আমার মুছে যাবে জানি তবু কিছু ক্ষতি নাই — এই ব্যথা যেন পাই।।
রাগঃ
তালঃ
মন কার কথা ভেবে এমন উদাস করে। দেখেছি ভোর বেলাতে স্বপ্নে কা’রে, জেগে তায় মনে নাহি পড়ে।। কবে সে ভোর বেলাতে গেছিলাম ফুল কুড়াতে পথে কার নয়ন-ফণি দংশিল বুকের ’পরে, আজি কি সেই চাহনির বিষের জ্বালা উঠিল ব্যথায় ভ’রে।। মনে করিতে তারে শিহরি’ উঠি ভয়ে ভুলিতে গেলে আরো ব্যথা বাজে হৃদয়ে, এমনি ক’রে কি গো বন-মৃগ মরুতে ছুটে’ মরে।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
হে নট-ভৈরবী আশাবরি। ওঠো গো অরুণ গান বিসরি’।। চেয়ে আছ জলভরা নয়নে, তীব্র নিদাঘ তাপ কোমল করি’।। পঞ্চমে কোয়েলিয়া ক’য়ে যায় প্রথম প্রহর দিবা ব’য়ে যায়, গুরু গঞ্জনা দিতে আসে ঐ — মুখ ভার করি’ তব ননদিনী তোড়ি।।
রাগঃ আশাবরী
তালঃ ত্রিতাল
তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি একলা বালুচরে নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে।। অনেক দূরে তরী বেয়ে আসে যদি কেউ, আমার বুকে দুলে ওঠে উজান নদীর ঢেউ; নয়ন মুছে চেয়ে দেখি সে গিয়েছে স'রে।। আঁচল-ঢাকা ফুলগুলিও শুকায় বুকের তলে ঘরে ফিরি গাগরি মোর ভ'রে নয়ন জলে। বিদেশে তো যায় অনেকে আবার ফিরে আসে, কপাল দোষে তুমি শুধু রইলে পরবাসে; অধীর নদী রোদন বাজে বুকের পিঞ্জরে।।
রাগঃ
তালঃ কাহার্বা

অবিরত বাদর বরষিছে ঝরঝর বহিছে তরলতর পূবালি পবন। বিজুরী-জ্বালার মালা পরিয়া কে মেঘবালা কাঁদিছে আমারি মত বিষাদ-মগন।। ভীরু এ মন-মৃগ আলয় খুঁজিয়া ফিরে, জড়ায়ে ধরিছে লতা সভয়ে বনস্পতিরে, গগনে মেলিয়া শাখা কাঁদে বন-উপবন।।
চলচ্চিত্রঃ ‘ধ্রুব’
রাগঃ মিঞাকি মল্লার
তালঃ ত্রিতাল

ভাইয়ের দোরে ভাই কেঁদে যায় টেনে নে না তারে কোলে
মুছিয়ে দে তার নয়নেরি জল (সে যে) আপন মায়ের ছেলে।।
এত কাল যদি ছিলি এক ঠাঁই
আজ কেন ছাড়া হলি ঠাঁই ভাই
ভাই বিনে তোর আর কেহ নাই দিতে প্রাণ অবহেলে।।
বিপদেতে পাবি কাহারে তখন
ভাই যদি রয় ফিরায়ে বদন
সেই ভা'য়ে তোর পরের মতন দিসনে আজিকে ঠেলে।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan