
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

জনম জনম তব তরে কাঁদিব। যত হানিবে১ হেলা ততই সাধিব।। তোমারি নাম গাহি’ তোমারি প্রেম চাহি’, ফিরে ফিরে নিতি তব চরণে আসিব।।২ জানি জানি বঁধু, চাহে যে তোমারে, ভাসে সে চিরদিন নিরাশা-পাথারে। তবু জানি হে স্বামী৩ কোন্ সে-লোকে আমি, তোমারে পাব বুকে বাহুতে বাঁধিব।।
১. যত করিবে, ২. ফিরে ফিরে আমি তব চরণে আসিব, ৩. জীবন-স্বামী
রাগঃ জৌনপুরী
তালঃ কাহার্বা

বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে। মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুনগুন গানে।। পিয়া পিয়া ডেকে ওঠে পাপিয়া মহুল, পলাশ বন-ব্যাপিয়া সুরভিত সমীরণ চঞ্চল উন্মন আনে নব-যৌবন প্রাণে।। বেণুকার বনে বাঁশি বাজে বনমালী এলো বন-মাঝে নাচে তরু-লতিকা যেন গোপ-গোপিকা রাঙা হয়ে রঙের বানে।।
রাগঃ পঞ্চম
তালঃ ত্রিতাল

ও-তুই যাস্নে রাই-কিশোরী কদমতলাতে, সেথা ধরবে বসন-চোরা ভূতে, পারবিনে আর পালাতে।। সে দেখলে কি আর রক্ষে আছে, ও-তোর বসন গিয়ে উঠ্বে গাছে, ওলো গোবর্ধন-গিরিধারী সে — পারবিনে তায় টলাতে।। দেখতে পেলে ব্রজবালা, ঘট কেড়ে সে ঘটায় জ্বালা, (ওলো) নিজেই গ’লে জল হ’বি তুই পারবিনে তায় গলাতে।। ঠেলে ফেলে অগাধ-নীরে সে হাসে লো দাঁড়িয়ে তীরে, শেষে ভাসিয়ে নিয়ে প্রেম-সাগরে ওলো দোলায় নাগরদোলাতে।।
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

তব যাবার বেলা ব’লে যাও মনের কথা। কেন কহিতে এসে চলে যাও চাপিয়া ব্যথা।। কেন এনেছিলে ফুল আঁচলে দিতে কাহারে, কেন মলিন ধূলায় ছড়ালে সে ফুল অযথা।। পরি’ খয়েরী শাড়ি আসিলে সাঁঝের আঁধারে, ওকি ভুল সবই ভুল, নয়নের ও-বিহ্বলতা।। তুমি পুতুল ল’য়ে খেলেছ বালিকা-বেলা, বুঝি আমারে ল’য়ে তেমনি খেলিলে খেলা। তব নয়নের জল সে কি ছল, জানাইয়া যাও, এই ভুল ভেঙ্গে দাও২ সহে না এ নীরবতা।।
১. পিলু-সিন্ধু — কাহার্বা ২. যাও
রাগঃ বারোয়াঁ
তালঃ লাউনি১
আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা। তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই রজনীগন্ধা? গোধূলির রং সম তব মুখ, হায়! তরুণ হাসি কেন চকিতে মিলায়? সহসা মহুয়া বনে চঞ্চল বায় হ’ল নিথর সুমন্দা।। বিষাদ-গভীর তব নয়ন যেন নিশীথের সিন্ধু; মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু। তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের, পথ-হারা পাখি তুমি দূর বিদেশের, স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা।।
রাগঃ
তালঃ কাহার্বা

সৈয়দে মক্কী মদনী আমার নবী মোহাম্মদ করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ।। আদম নূহ, ইব্রাহিম দাউদ সোলেয়মান মুসা আর ঈসা, সাক্ষ্য দিল আমার নবীর, সবার কালাম হ'ল রদ। যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের, পাপ-দুনিয়ায় আনলো যে রে, পুণ্য বেহেশতী সনদ।। হায় সিকান্দর খুঁজল বৃথাই আব-হায়াত এই দুনিয়ায় বিলিয়ে দিল আমার নবী, সে সুধা মানব সবায়। হায় জুলেখা মজল ঐ ইউসুফেরই রূপ দেখে, দেখলে মোদের নবীর সুরত, যোগীন হত ভসম মেখে'। শুনলে নবীর শিঁরিন জবান, দাউদ মাগিত মদদ।। ছিল নবীর নূর পেশানিতে, তাই ডুবল না কিস্তি নূহের পুড়ল না আগুনে হযরত ইব্রাহিম সে নমরুদের হায়, দোজখ আমার হারাম হ'ল পিয়ে কোরানের শিঁরিন শ্যহদ।।
রাগঃ মিশ্র খাম্বাজ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan