
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

স্ত্রীঃ কোন্ বিদেশের নাইয়া তুমি আইলা আমার গাঁও কুল-বধূর সিনান ঘাটে বাঁধলে তোমার নাও॥ পুরুষঃ বাণিজ্যেরই লাইগ্যা কন্যা বেড়াই ভেসে স্রোতে (ওগো) তোমার রূপের হাট দেখলাম যাইতে এই পথে। স্ত্রীঃ বুঝি তাই বাঁশের বাঁশি, তাই দিয়ে কি হে বিদেশি অমূল্য এই মনের মানিক, কিনতে তুমি চাও॥ পুরুষঃ তোমায় পাবো বলে আজো শূন্য আমার তরী (রে কন্যা) স্ত্রীঃ অমন করে চাই ও না গো আমি ভয়ে মরি। পুরুষঃ ভয়ে মরার চেয়ে কন্যা ডুবে মরা ভালো স্ত্রীঃ আমার মন ডুবেছে দেখে তোমার নয়ন কাজল কালো (রে বন্ধু) উভয়েঃ নূতন প্রেমের যাত্রী দু’জন ছোট্ট মোদের নাও ওরে গহীন জলের আকুল জোয়ার অকূলে ভাসাও মোদের অকূলে ভাসাও॥
রাগঃ
তালঃ কাহার্বা

ফুরিয়ে এলো রমজানেরি মোবারক মাস আজ বাদে কাল ঈদ তবু মন করে উদাস।। রোজা রেখেছিলি, হে পরহেজগার মোমিন! ভুলেছিলি দুনিয়াদারি রোজার তিরিশ দিন; তরক করেছিলি তোরা কে কে ভোগ-বিলাস।। সারা বছর গুনাহ যত ছিল রে জমা, রোজা রেখে খোদার কাছে পেলি সে ক্ষমা, ফেরেশতা সব সালাম করে কহিছে সাবাস।।
নাটিকাঃ ‘ঈদল ফেতর’
রাগঃ
তালঃ কাহার্বা

শা আর শুড়ি মিলে শাশুড়ি কি হয় গো। শ্যাম প্রেমে বাধা দেয় স্বামী তারে কয় গো।। নয় নদী মিলে হয় ননদিনী দজ্জাল, জুতো জামা-ই সার যার-জামাই সে মহাকাল, যার কসুর হয় না সে কে? — শ্বশুর মহাশয় গো।। (সে) ভাদ্দর-বউ, (যার) ভাদ্দর মাসে বিয়ে, দেবর সে জন — বর যে দেয় দাদারে দিয়ে। ভাসুর সে, অসুরের মত যারে ভয় গো।। বেহায়া চশম-খোর, তারে কি বেহাই কই, পিসিয়া মারেন বলে তারে (তাই) কি পিসি কই, সকলেরই ভাগ নেয় সে, ভাগ্নেরই জয় গো।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ কাহার্বা

দেশ গৌড়-বিজয়ে দেবরাজ গগনে এলো বুঝি সমর-সাজে। তাহারি মেঘ-মৃদঙ্গ গুরু গুরু আষাঢ়-প্রভাতে সহসা বাজে।। গহন কৃষ্ণ ঐরাবত-দল রবিরে আবরি’ ঘিরিল নভতল, হানে খরশর বৃষ্টি ধারা জল — পবন-বেগে প্রতি ভবন-মাঝে।। বনের এলোকেশ বিজলি-পাশে বাঁধিয়া দেব্-সেনা অট্রহাসে। শ্যামল গৌড়ের অমল হাসি শস্যে-কুসুমে ওঠে প্রকাশি’, অঙ্গে তাহার আঘাত-রাশি — দেব-আশীর্বাদ হয়ে বিরাজে।।
রাগঃ দেশ-গৌড়
তালঃ তেওড়া

প্রেম নগরকা ঠিকানা করলে প্রেম নগরকা ঠিকানা। ছোড় করিয়ে দোদিন কা ঘর ওহি রাহপে জানা।। দুনিয়া দওলত হ্যায় সব মায়া সুখ দুখ দো হ্যায় জগ কা কায়া দুখকো তু প্রেম সে গলে লাগালে আগে না পছতানা।। আতি হ্যায় যব রাত আঁধেরি ছোড় তু মায়া বন্ধন-ভারি প্রেম নগর কি কর তৈয়ারি, আয়া হ্যায় পরোয়ানা।।
রাগঃ
তালঃ কাহার্বা

কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া কুহরিল মহুয়া-বনে চমকি জাগিনু নিশীথ শয়নে।। শূন্য ভবনে মৃদুল সমীরে প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে চরণ-চিহ্ন রাখি দলিত কুসুমে চলিয়া গেছ তুমি দূর-বিজনে।। বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে বেণু-বনে সমীরণ হাহাকার করে ব’লে যাও কেন গেলে এমন ক’রে কিছু নাহি ব’লে সহসা গোপনে।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ ত্রিতাল
শিল্পীঃ মান্না দে

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan