
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আজ বন-উপবন মে চঞ্চল মেরে মনমে। মোহন মুরলীধারী কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।। সুনো মোহন নূপুর গুঞ্জত হ্যয় — বাজে মুরলী বোলে রাধা নাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।। বোলে বাঁশরি আও শ্যাম-পিয়ারি, ঢুঁড়ত হায় শ্যাম-বিহারী, বনমালা সব চঞ্চল ওড়াওয়ে অঞ্চল — কোয়েল সখি গাওয়ে সাথ গুণধাম কুঞ্জ কুঞ্জ শ্যাম।। ফুলকলি ভোলে ঘুঁঘট খোলে পিয়াকে মিলনকি প্রেমকি বোলি বোলে, পবন পিয়া লেকে সুন্দর সৌরভ — হাঁসত যমুনা সখি দিবস-যাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

আঁধার রাতে কে গো একেলা নয়ন-সলিলে ভাসালে ভেলা।। কাঁদিয়া কারে খোঁজ ওপারে আজো যে তোমার প্রভাত বেলা।। কি দুখে আজি যোগিনী সাজি’ আপনারে ল’য়ে এ হেলা-ফেলা।। সোনার কাঁকন ও দুটি করে হের গো জড়ায়ে মিনতি করে। খুলিয়া ধূলায় ফেলো না গো তায়, সাধিছে নূপুর চরণ ধ’রে। হের গো তীরে কাঁদিয়া ফিরে আজি ও-রূপের রঙের মেলা।।
রাগঃ দেশ-পিলু
তালঃ দাদ্রা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
১.

২.

মহুয়া বনে লো মধু খেতে, সই, বাহিরে চাঁদ এলো, ঘরে মোর চাঁদ কই।। আমার নাচের সাথী কোথা পাইনে দেখা সরে না পা ওলো নাচতে একা সে বিনে সখী লো আমি আমার নই।। মিছে মাদলে তাল হানে মাদলিয়া, সে কি গেল বিদেশ, মোরে না বলিয়া। দূরে বাঁশি বাজে পলাশ পিয়াল বনে, বুঝি ঐ বঁধু মোর, যেন লাগে মনে সে মোরে ভুলে নাচে কাহার সনে? সে যে জানতো না সজনী কভু আমি বৈ।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

তুমি দিয়েছ দুঃখ-শোক-বেদনা, তোমারি জয় তোমারি জয়। ভালোবাস যারে কাঁদাও তাহারে ছলানাময়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়॥ তুমি কাঁদায়েছ বসুদেব দেবকীরে, নন্দ যশোদা ব্রজের গোপীরে, কাঁদাইলে তুমি শত শ্রীমতীরে হে নিরদয়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়॥ তোমারে চাহিয়া কোটি নয়নে বিরহ অশ্রু ঝুরে, ধরণী যে আজ ডুবু ডুবু শ্যাম সাগর সলিলে পুরে। ভক্তে কাঁদাতে হে ব্যথা বিলাসী যুগে যুগে আসি’ বাজাইলে বাঁশি তবুও এ-প্রাণ তোমারি পিয়াসি মানে না ভয়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়।
বৈতালিক
রাগঃ
তালঃ বৈতালিক

নীলাম্বরী–শাড়ি পরি’ নীল যমুনায় কে যায়? যেন জলে চলে থল–কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়।। কলসে কঙ্কনে রিনিঠিনি ঝনকে, চমকায় উন্মন চম্পা বনকে, দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায়।। অঙ্গের ছন্দে পলাশ–মাধবী অশোক ফোটে, নূপুর শুনি’ বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে। মেঘ–বিজড়িত রাঙা গোধূলি নামিয়া এলো বুঝি পথ ভুলি, তাহার অঙ্গ তরঙ্গ–বিভঙ্গে কুলে কুলে নদী জল উথলায়।।
রাগঃ নীলাম্বরী
তালঃ ত্রিতাল

হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও? আখেরি নবী প্রিয় আল-আরবি বারেক ফিরে চাও।। পিঁজরার পাখি সম অন্ধকারায় বন্ধ থাকি' এ জীবন কেটে' যায়; কাঁদে প্রাণ ছুটে যেতে তব মদিনায় চরণের এই জিঞ্জির খুলে' দাও।। ফতেমার মেয়েদের হেরি' আঁখি-নীর বেহেশতে কেমনে আছ তুমি থির! যেতে নারি মসজিদে শুনিয়া আজান, বাহিরে ওয়াজ হয়, ঘরে কাঁদে প্রাণ ঝুটা এই বোরখার হোক অবসান — আঁধারে হেরেমে আশা-আলোক দেখাও।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan