
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কোন্ সে-সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা। আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা।। সীতা — সীতা!! বিরহে তোমার অরণ্যচারী কাঁদিব রঘুবীর বল্কলধারী, ঝরা চামেলির অশ্রু ঝরায়ে ঝুরিছে বন-দুহিতা।। সীতা — সীতা!! তোমার আমার এই অনন্ত অসীম বিরহ নিয়া, কত আদি কবি কত রামায়ন রচিবে, কে জানে প্রিয়া! বেদনার সুর-সাগর তীরে দয়িতা আমার এসো এসো ফিরে, আবার আঁধার হৃদি-অযোধ্যা হইবে দীপান্বিতা।। সীতা — সীতা!!
নাটকঃ ‘বন্দিনী বিরহিনী সীতা’
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

আমার নয়নে নয়ন রাখি' পান করিতে চাও কোন অমিয়। আছে এ আঁখিতে উষ্ণ আঁখি-জল মধুর সুধা নাই পরান-প্রিয়।। ওগো ও শিল্পী, গলাইয়া মোরে গড়িতে চাহ কোন মানস-প্রতিমারে, ওগো ও পূজারি, কেন এ আরতি জাগাতে পাষাণ- প্রণয়-দেবতারে। এ দেহ-ভৃঙ্গারে থাকে যদি মদ ওগো প্রেমাষ্পদ, পিও গো পিও।। আমারে কর গুণী, তোমার বীণা কাঁদিব সুরে সুরে, কণ্ঠ-লীনা আমার মুখের মুকুরে কবি হেরিতে চাহ মোরে কর গো চন্দন তপ্ত তনু তব শীতল করিও ।। ১
১. এই অনুচ্ছেদটি গ্রামোফোন রেকর্ডে গাওয়া হয়নি।
রাগঃ মালবশ্রী মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ মানবেন্দ্র মুখোপাধ্যায়

অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী বাহিরে বৃথাই যত খুঁজি তা-ই পাই না তোমারে আমি।। প্রাণের মতন, আত্মার সম আমাতে আছ হে অন্তরতম মন্দির রচি’ বিগ্রহ পূজি দেখে হাস তুমি স্বামী।। সমীরণ সম, আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধ-কুসুমে সৌরভ সম প্রাণে-প্রাণে আছ জড়ায়ে। তুমি বহুরূপী তুমি রূপহীন — তব লীলা হেরি অন্তবিহিন। তব লুকোচুরি খেলা সহচরী আমি যে দিবসযামী।।
রাগঃ কামোদ মিশ্র
তালঃ একতাল

নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান শুনি’ সে তকবিরের ধ্বনি আকুল হল মন-প্রাণ বাহিরে হেরিনু আসি বেহেশতী রৌশনীতে রে ছেয়েছে জমিন ও আসমান আনন্দে গাহিয়া ফেরে ফেরেশ্তা হুর গেলেমান — এলো কে, কে এলো ভুলোকে! দুনিয়া দুলিয়া উঠিল পুলকে।। তাপীর বন্ধু, পাপীর ত্রাতা, ভয়-ভীত পীড়িতের শরণ-দাতা মুকের ভাষা নিরাশার আশা, ব্যথার শান্তি, সান্ত্বনা শোকে এলো কে ভোরের আলোকে।। দরুদ পড় সবে : সাল্লে আলা, মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। কেহ বলে, এলো মোর কম্লিওয়ালা — খোদার হাবীব কেহ কয় নিরালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। কেহ বলে, আহমদ নাম মধু ঢালা — মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা। মজনুঁরও চেয়ে হল দীওয়ানা সবে, নাচে গায় নামের নেশায় ঝোঁকে।।
রাগঃ
তালঃ কাহার্বা
চাঁপার কলির তুলিকায়, কাজল লেখায় শ্রীমতী শ্রীহরির ছবি আঁকে। রাই ছবি আঁকে পটে গো, যারে হেরে নিতি গোঠে যেতে যমুনার তটে গো, সে বংশী বাজায়ে মঞ্জির পায়ে নাচে ছায়া বটে গো, রাই ছবি আঁকে পটে গো। আঁকিয়া শ্যামের মূরতি আঁকিল না রাধা শ্রীচরণ , রাধা চরণ আঁকে না, তুলি তুলিয়া রাখে চরণ আঁকে না। তখন ললিতা বলে- ‘রাধা! রাধা! রাধা! তুই আঁকলি না কেন চরণ রাধা!’ ‘জীবন মরণ যে চরণে বাঁধা, আঁকলি না কেন চরণ রাধা — বিশ্বের ত্রাণ বৃন্দাবনের ধ্যানজ্ঞান ব্রজগোপী সাধা’ — ‘আঁকলি না কেন চরণ রাধা’ —! তখন রাধা কেঁদে বলে- ‘ওগো ললিতা — সখি আঁকিলে চরণ যাবে সে পালায়ে আমি হব পদদলিতা। পলায়ে যাবে গো মথুরায়, আবার পালায়ে যাবে গো — চির চপল সে মথুরায় আবার পালায়ে যাবে গো — থাক লুকানো হৃদয়ে শ্রীচরণ।’
রাগঃ
তালঃ ফের্তা

ভক্তি ভরে পড় রে তোরা কলমা শাহাদাত। আরশ হতে আনলেন নবী বেহেশ্তী দাওয়াত এই কল্মা শাহাদাত।। পাপে তাপে আছিস্ ডুবে একবার বল ভুলে কলমা শাহাদাতের বাণী, অমনি উঠবি কূলে, নিভবে দোজখের আগুন পাবি শাফায়ত।। ‘লা ইলাহা ইল্লাল্লাহু’-র তাবিজ বেঁধে হাতে চল রে পথে দেখবি — আছেন নবীজী তোর সাথে, (তোর) ইহলোকের পরলোকের মিটবে রে হসরত্।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan