
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মীরা : আমার হৃদয়-বৃন্দাবনে নাচেরে গিরিধারী বনমালিয়া। সব সংশয়-ভঞ্জন নিতি মম চিত-রঞ্জন নবীন বারিদ গঞ্জন-কালিয়া।। শ্রীকৃষ্ণ : তুমি এমন ক’রে আমায় ধ’রে রাখলে চিরদিন আমি এমনি ক’রে যুগে যুগে শুধছি প্রেমের ঋণ, তাই নেমে ধরায় নয়ন ধারায় ভাসায়েছি নদীয়া।। মীরা : চির উজ্জ্বল হিয়া তলে হে নাথ আসিবে ব’লে রেখেছি প্রেমের শিখা জ্বালিয়া।। শ্রীকৃষ্ণ : আমারে কাঁদালে আপনি কাঁদিয়া মীরা : এসো নাথ এসো নাথ ধোয়াব রাতুল চরণ যুগল নয়ন সলিল ঢালিয়া।।
নাটিকা : ‘মীরাবাঈ’
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা হৃদয়ে মোর রাধা-প্যারী। আমার প্রেম-প্রীতি-ভালোবাসা শ্যাম-সোহাগী গোপ-নারী।। আমার স্নেহে জাগে সদা পিতা নন্দ মা যশোদা, ভক্তি আমার শ্রীদাম-সুদাম আঁখি-জল যমুনা-বারি।। আমার সুখের কদম-শাখায় কিশোর হরি বংশী বাজায় আমার দুখের তমাল ছায়ায় — লুকিয়ে খেলে বন-বিহারী।। মুক্ত আমার প্রাণের গোঠে চরায় ধেনু রাখাল-কিশোর, আমার প্রিয়জনে নেয় সে হরি’, সেই ত ননী খায় ননী-চোর। রাধা-কৃষ্ণ-কথা শুনায় — দেহ ও মন শুক-শারী।।
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ কাহার্বা

তওফিক দাও খোদা ইসলামে মুসলিম-জাঁহা পুনঃ হোক আবাদ। দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ।। দাও সেই হামজা সেই বীর ওলীদ দাও সেই উমর হারুন অল রশীদ দাও সেই সালাহউদ্দীন আবার পাপ দুনিয়াতে চলুক জেহাদ।। দাও সে রুমী সাদী হাফিজ সেই জামী খৈয়াম সে তবরিজ দাও সে আকবর সেই শাহজাহান দাও তাজমহলের স্বপ্ন সাধ।। দাও ভা'য়ে ভা'য়ে সেই মিলন সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন, হোক বিশ্ব-মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ।।
রাগঃ
তালঃ তেওড়া

কত যুগ পাই নাই তোমার দেখা থাকিতে পারি না আর একা একা।। জানি না কোথায় থাকো সেথায় আমারে ডাকো মুছে এলো বুকে বঁধু স্মৃতির রেখা।। তুমি জলধি, তোমাতে মিশে শতেক নদী আম রুদ্ধ-সায়র কাঁদি নিরবধি। দেখা কি পাব না হায় আশা যে ফুরায়ে যায় শ্রাবণে এলো গো মেঘ, কাঁদিছে কেকা।।
রাগঃ
তালঃ ত্রিতাল

এখনো দোলন-চাঁপার বনে কুহু পাপিয়া। প্রিয়া তব নাম লয়ে’ ওঠে ডাকিয়া কুহু পাপিয়া।। আজও তোমার কথা ভোলেনি বনের লতা, জড়ায়ে তরুমূলে ছড়ায়ে পথে ফুল ওঠে কাঁদিয়া।।
রাগঃ
তালঃ
শহীদী ঈদগাহে দেখ্ আজ জমায়েত ভারি। হবে দুনিয়াতে আবার ইসলামী ফর্মান জারি।। তুরান ইরান হেজাজ মেসের হিন্দ মোরক্কো ইরাক, হাতে হাত মিলিয়ে আজ দাঁড়ায়েছে সারি সারি।। ছিল বেহোঁশ যারা আঁসু ও আফসোস ল’য়ে। তুইও আয় এই জমাতে ভুলে যা’ দুনিয়াদারী।। ছিল জিন্দানে যারা আজকে তারা জিন্দা হ’য়ে, ছোটে ময়দানে দারাজ-দিল্ আজি শমশের ল’য়ে। তকদির বদলেছে আজ উঠেছে তকবির তারি।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan