
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চাঁদিনী রাতে মল্লিকা লতা। আবার কহিতে চাহে কোন কথা।। আবার ভ্রমর-নূপুর বাজে কী যেন হারানো হিয়ার মাঝে, আবার বেণুর উতলা রবে ব্যাকুল হ’য়ে ওঠে গোপন ব্যথা।। তনুর পিঞ্জর ভাঙিয়া কেন হায়, না-জানা-আকাশে হৃদয় যেতে চায়। বায়ুরে ডেকে বলে, বহিতে নারি আর যে দিল, তা’রে দিও সুরভি মধু-ভাব, কৃপা কর, আমি ঝরিয়া ম’রে যাই সহিতে পারি না মাটির মমতা।।
রাগঃ চাঁদনী কেদারা
তালঃ ত্রিতাল

তাপসিনী গৌরী কাঁদে বেলা শেষে, উপবাস-ক্ষীণ তবু যোগিনী বেশে।। বুকে চাপি’ করতল বিল্বপত্র-দল, কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে শিব-আবেশে।। অস্ত রবি তা’র সহস্র করে চরণ ধ’রে বলে ফিরে যেতে ঘরে, ‘শিব দাও শিব দাও’ ব’লে লুটায় ধূলি-তলে — কৈলাস-গিরি পানে চাহে অনিমেষে।।
রাগঃ গৌরী (পূর্বী ঠাট)
তালঃ ত্রিতাল

ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে। যেথা সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মা’র চরণ ছোবে। (সেথা) এবার মায়ের পূজা হবে॥ সেথা নাই মন্দির নাই পূজারি নাই শাস্ত্র নাইরে দ্বারী, সেথা মা বলে যে ডাকবে এসে মা তাহারেই কোলে লবে॥ মা সিংহ-আসন হ’তে নেমে বসেছে দেখ্ ধূলির তলে মার মঙ্গল ঘট পূর্ণ হবে সবার ছোঁওয়া তীর্থ জলে। মোরা জননীকে দেখিনি, তাই ভাইকে আঘাত হেনেছে ভাই, আজ মাকে দেখে বুঝবি মোরা এক মা’র সন্তান সবে। এবার ত্রিলোক জুড়ে পড়বে সাড়া মাতৃ মন্ত্র মাভৈঃ রবে॥
রাগঃ
তালঃ দাদ্রা

আজ শেফালির গায়ে হলুদ উলু দেয় পিক পাপিয়া। প্রথম প্রণয়-ভীরু বালা লাজে ওঠে কাঁপিয়া।। বনভূমি বাসর সাজায় ফুলে পাতায় লালে নীলে, ঝরে শিশির আশিস-বারি গগন-ঝারি ছাপিয়া।। বৃষ্টি-ধোওয়া সবুজ পাতার শাড়ি করে ঝলমল, ননদিনী ‘বৌ কথা কও’ ডাকে আড়াল থাকিয়া।। দেখতে এলো দিগ্বালিকা সাদা মেঘের রথে ঐ, শরৎ-শশীর মঙ্গল-দীপ জ্বলে গগন ব্যাপিয়া।। অতীত্ প্রণয়-স্মৃতি স্মরি’ কেঁদে যায় আশিন-হাওয়া, উড়ে বেড়ায় বর সে ভ্রমর কমল-পরাগ মাখিয়া।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

আমাদের ভাল কর, হে ভগবান, সকলের ভাল কর, হে ভগবান।। আমাদের সব লোকে বাসিবে ভালো আমরাও সকলেরে বাসিব ভালো, রবে না হিংসা-দ্বেষ, দেহ ও মনের ক্লেশ মাটির পৃথিবী হবে স্বর্গ সমান - হে ভগভান।। জ্ঞানের আলোক দাও, হে ভগবান! বিপুল শক্তি দাও, হে ভগবান। তোমারি দেওয়া জ্ঞানে চিনিব তোমায় তোমার শক্তি হবে কর্মে সহায়, ধর্ম যদি সাথি হয়, রবেনাক দুঃখ-ভয় বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ - হে ভগবান।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ সম্পা কুন্ডু
ওরে ডেকে দে, দে লো মহুয়া বনে ফুল ফোটাতো বাজিয়ে বাঁশি কে। বনের হরিণ নাচাতো, পাখিকে গান গাওয়াতো ঢেউ ওঠাতো ঝর্ণা জলে পাহাড়তলিতে।। তার গানের কথা জানিয়ে দিত ফুলের মধুকে তার সুরের নেশা করতো ব্যাকুল মনের বঁধুকে, বুকের মাঝে বাজতো নূপুর চপল হাসিতে।। আঁধার রাতে ফোটাত সে হলুদ গাঁদার ফুল, সে বন কাঁদাতো মন কাঁদাতো, কাজ করাতো ভুল। আর সে বাঁশি শুনি না, ধোঁয়ার ছলে কাঁদি না, রাঙা শাড়ি পরি না, নোটন খোঁপা বাঁধি না — আমি রইতে নারি না হেরে সেই বন উদাসী কে গো।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan