
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে বুলবুলিরা উঠলো গেয়ে মক্কার গুলবাগে।। খোদার প্রেমের কোন দিওয়ানা দ্বারে দ্বারে দেয় রে হানা, নবীন আশার আলোক পেয়ে, ঘুমন্ত সব জাগে।। এ কোন তরণ প্রেমিক এলো কা'বার অঙ্গনে সবুজ পাতার নিশান দোলায় শুকনো খেজুর বনে। এলো নব দীনের নকীব চির-চাওয়া খোদার হাবীব নিখিল পাপী-তাপী যাঁহার পায়ের পরশ মাগে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভারতলক্ষ্মী মা আয় ফিরে এ ভারতে ব্যথায় মোদের চরণ ফেলে অরুণ আশার সোনার রথে॥ অশ্রু গঙ্গার জলে ধুই মা তোর চরণ নিতি ত্রিশ কোটি কণ্ঠে বাজে রোদনে তোর বোধনগীতি আয় মা দলিত রাঙা হৃদয় বিছানো পথে॥ বিজয়া তোর হ’ল কবে শতাব্দী চলিয়া যায় ভারত-বিজয়-লক্ষ্মী ভারতে ফিরিয়া আয় বিসর্জনের কান্না মা এবার তুই এসে থামা সফল কর এ তপস্যা মা স্থান দে স্বাধীন জগতে॥
রাগঃ সুঘরাই কানাড়া
তালঃ ত্রিতাল

মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা। কে দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥ মেঘ-নটীর নূপুর ঐ বাজে ঝুমুর ঝুমুর, শীর্ণা-তনু ঝর্না তরঙ্গ-উতরোলা॥ ফুল-পসারিণী ঐ দুলিছে বনানী বিনিমূলে বিলায় সে সুরভি, ফুল ছানি। আজ ঘরে ঘরে ফুল-দোল্ সব বন্ধ দুয়ার খোলা॥ জলদ-মৃদঙ বাজে গভীর ঘন আওয়াজে, বাদলা-নিশীথ দুলে ঐ তিমির-কুন্তলা॥
রাগঃ পিলু-কাফি
তালঃ দাদ্রা
শিল্পীঃ রওশন আরা সোমা

দ্বীনের নবীজি শোনায় একাকী কোরানের মধু-বাণী। আয়েশা খাতুন শোনেন বসিয়া, নয়নে ঝরিছে পানি।। বে-দ্বীন দিওয়ানা হ’য়ে কাঁদে যে কোরান ল’য়ে, বিশ্ববাসী আনিল ঈমান যে পাক কোরান মানি’।। চন্দ্র-তারকা-গ্রহ আদি ঐ তরুলতা মরু-বায়, কোরানের সেই আয়াত শুনিয়া লুটায় নবীর পায়। কোরানে জাগাও ওরে জ্ঞান-গরিমায় মোরে, মরিতে আমায় দিও গো ল’য়ে বক্ষে কোরানখানি।
রাগঃ
তালঃ দাদ্রা
পরমাত্মা নহ তুমি মোর (তুমি) পরমাত্মীয় মোর। হে বিপুল বিরাট! মোর কাছে তুমি, প্রিয়তম চিতচোর॥ তোমারে যে ভয় করে হে বিশ্বত্রাতা তার কাছে তুমি রুদ্র দন্ডদাতা, প্রেমময় বলে তোমারে যে বাসে ভালো তার কাছে তুমি মধুর লীলা কিশোর॥ দ্যাখে ভীরু চোখ আষাঢ়ের মেঘে বজ্র তব বিপুল, মোর মালঞ্চে সেই মেঘে হেরি, ফোটায় নবমুকুল। আকাশের নীল অসীম পদ্ম পরে চরণ রেখেছ, হে মহান লীলা ভরে সেই অনন্ত জানি না কেমন ক’রে আমার হৃদয়ে খেল দিবানিশি ভোর॥
রাগঃ
তালঃ দাদ্রা

পুরুষ : পরান হরিয়া ছিলে পাশরিয়া কেমনে প্রিয়া আনন্দে (হায়)। স্ত্রী : হায় ছিনু কি যেন স্বপনে মগ্না, পুরুষ : হায় আজি হবে কি এ কণ্ঠলগ্না, স্ত্রী : না — না — পুরুষ : হায় ফুল ফুটবে নাকি এ বসন্তে, স্ত্রী : না — না — উভয়ে : হায় বাঁশরি বাজে ব্যাকুল ছন্দে, ফুল জাগানো হাওয়ার সাথে। পুরুষ : মালঞ্চে পাপিয়া উঠিছে ডাকয়িা স্ত্রী : বিরহিণী হিয়া উঠিছে কাঁপিয়া, পুরুষ : হৃদয় চাপিয়া থেকো না আর খোল গো মনের দ্বার স্ত্রী : মুখে আসে না বুকের ভাষা, ওগো কেমনে জানাই ভালোবাসা পুরুষ : প্রেমের দরিয়া ওঠে উছলিয়া স্ত্রী : কে করে সে-প্রেমের আশা পুরুষ : চাও — চাও — স্ত্রী : যাও — যাও — উভয়ে : খেলিব দুজনে মানে অভিমানে এমনি মধুর দ্বন্দ্বে (হায়)।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan