
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

প্রিয় তুমি কোথায় আজি কত সে দূর। প্রাণ কাঁদে ব্যথায় বিরহ-বিধুর।। স্বপন-কুমারী, স্বপনে এসে মিশাইলে কোন্ ঘুমের দেশে তড়িত-শিখা ক্ষণিক হেসে লুকালে মেঘে আঁধারি’ হৃদি-পুর।। আপনা নিয়ে ছিনু একেলা কোন্ সে কূলে ভিড়ালে ভেলা জীবন নিয়ে মরণ-খেলা খেলিতে কেন আসিলে নিঠুর।। ঊষার গাঙে গাহন করি’ দাঁড়ালে নভে রঙের পরী প্রেমের অরুণ উদিল যবে মিশালে নভে, হে লীল-চতুর।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

পর হবে তোর আপন জনে (তুই) ভাবনা তবু করিস্ নে। হয়ত তরী ডুববে জলে (তবু) তুফান দেখে ডরিস্ নে।। ছেড়ে যাবে বন্ধু জ্ঞাতি আসবে ঘিরে আঁধার রাতি, জ্বালিয়ে পাঁজর জ্বালবে বাতি — মরবি তবু টলিস্ নে।। তোর বেদনায় গলবে সবে তোর আপন জনই আপন রবে, তুই আপন পথে চল নীরবে — কারুর চরণ ধরিস্ নে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। যা’রে কোল যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে।। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে আঁখির ঝিনুকে তা’র অবিরল মুক্তা ঝরে। কেঁদে সে কৃষ্ণের প্রেম ভিক্ষা মাগে দ্বারে দ্বারে।। জগতের জগাই-মাধাই মগ্ন যারা পাপের পাঁকে সকলের পাপ নিয়ে সে সোনার গৌর-অঙ্গে মাখে। উদার বক্ষে তাহার ঠাঁই দেয় সকল জাতে দেখেছ প্রেমের ঠাকুর সচল জগন্নাথে? একবার বললে হরি যায় নিয়ে সে ভবপারে।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

পাঠাও বেহেশ্ত হ’তে হজরত্ পুন সাম্যের বাণী, (আর) দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হানাহানি।। বলিয়া পাঠাও, হে হজরত যাহারা তোমার প্রিয় উম্মত, সকল মানুষে বাসে তা’রা ভালো খোদার সৃষ্টি জানি’ — সবারে খোদারই সৃষ্টি জানি।। আধেক পৃথিবী আনিল ঈমান (তোমার) যে উদারতা-গুণে, শিখিনি আমরা সে-উদারতা, (কোরানে হাদিসে) কেবলি গেলাম শুনে’। তোমার আদেশ অমান্য ক’রে লাঞ্ছিত মোরা ত্রিভুবন ভ’রে, আতুর মানুষে হেলা ক’রে বলি, ‘আমরা খোদারে মানি’।।
রাগঃ
তালঃ
পদ্মার ঢেউ রে — মোর শূণ্য হৃদয়–পদ্ম নিয়ে যা, যা রে। এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা আমি হারায়েছি তারে।। মোর পরান–বঁধু নাই, পদ্মে তাই মধু নাই (নাই রে) বাতাস কাঁদে বাইরে, সে সুগন্ধ নাই রে মোর রূপের সরসীতে আনন্দ–মৌমাছি নাহি ঝঙ্কারে রে।। ও পদ্মারে — ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্মিল করে কৃষ্ণ–কালো। সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায় যদি দেখিস্ তারে, দিস্ এই পদ্ম তার পায় বলিস্, কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে ফেলে গেল চির–অন্ধকারে।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ খায়রুল আনাম শাকিল

পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল। ধীরে ধীরে ধীরে চল। চলিতে ছলকি' যায় ঘটে জল ছল ছল।। একে পথ আঁকাবাঁকা তাহে কন্টক -শাখা আঁচল ধ'রে টানে, টলে তনু টলমল।। ভরা যৌবন-তরী, তাহে ভরা গাগরি, বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি বল এ কি হলো।। পথের বাঁকে ও কে হাসে ডাগর চোখে, হাসিবে পথের লোকে সখি স'রে যেতে বল।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan