
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মঞ্জু মধু ছন্দা নিত্যা তব সঙ্গী। সিন্ধুর তরঙ্গ নৃত্যের কুরঙ্গী।। গুঞ্জা বেলা পদ্ম পুঞ্জীভূত বক্ষে অশ্রু-লাজ কুণ্ঠা শঙ্কা-ঘন চক্ষে, অঙ্গে শ্যামাকান্তা! মন্দাকিনী-ভঙ্গী।। অঙ্গুলিতে বন্দী অঙ্গুরিত ছন্দ কণ্ঠে সুর-লক্ষ্মী বৃন্দাবনানন্দ, গঙ্গা এলে বক্ষে সন্ধ্যারাগে রঙ্গী।।
রাগঃ
তালঃ মণিমালা (২০ মাত্রা)
সৈয়দে মক্কী মদনী আমার নবী মোহাম্মদ করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ।। আদম নূহ, ইব্রাহিম দাউদ সোলেয়মান মুসা আর ঈসা, সাক্ষ্য দিল আমার নবীর, সবার কালাম হ'ল রদ। যাঁহার মাঝে দেখল জগৎ ইশারা খোদার নূরের, পাপ-দুনিয়ায় আনলো যে রে, পুণ্য বেহেশতী সনদ।। হায় সিকান্দর খুঁজল বৃথাই আব-হায়াত এই দুনিয়ায় বিলিয়ে দিল আমার নবী, সে সুধা মানব সবায়। হায় জুলেখা মজল ঐ ইউসুফেরই রূপ দেখে, দেখলে মোদের নবীর সুরত, যোগীন হত ভসম মেখে'। শুনলে নবীর শিঁরিন জবান, দাউদ মাগিত মদদ।। ছিল নবীর নূর পেশানিতে, তাই ডুবল না কিস্তি নূহের পুড়ল না আগুনে হযরত ইব্রাহিম সে নমরুদের হায়, দোজখ আমার হারাম হ'ল পিয়ে কোরানের শিঁরিন শ্যহদ।।
রাগঃ মিশ্র খাম্বাজ
তালঃ কাহার্বা

কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে বাঁশরি ঘনায় গহন নীরদ সঘন নয়ন মন ভরি॥ বিজলি চমকে পবন দমকে পরান কাঁপে রে বুকের বঁধুরে বুকে বেঁধে ঝুরে বিধুরা কিশোরী॥
রাগঃ দেশ
তালঃ একতাল

ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম ভূ-ভারত চাহিছে তোমায়। ধরিতে ধরার ভার নাশিতে এ হাহাকার আরবার এসো এ ধরায়।। নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে, শঙ্খপদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে তিমির-বিদারী এসো অরুণ-প্রভায়।। বিদূরিত কর এই নিরাশা ও ভয়, মানুষে মানুষে হোক প্রেম অক্ষয়। কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ আন বর সুন্দর, শেষ হোক অভিশাপ, গদা ও চক্র করে অরিন্দম এসো, হত-মার দুর্বল মাগিছে সহায়।।
রাগঃ দেশ জয়জয়ন্তী
তালঃ একতাল

এলো ফুল-দোল ওরে এলো ফুল দোল আনো রঙ-ঝারি। অশোকমঞ্জরি অলকে পরি এসো গোপ-নারী।। ঝরিছে আকাশে রঙের ঝরনা হায় শ্যামা ধরণী হ’ল আবির-বরণা, ত্যজি’ গৃহ-কাজ এসো চল-চরণা — ডাকে গিরিধারী।। পরাগ-আবির হানে বনবালা সুরের পিচ্কারি হানিছে কুহু, রঙিন্ স্বপন রাতের ঘুমে অনুরাগ-রং ঝরে মনে মুহু মুহু। রাঙে গিরি-মল্লিকা রঙিন বর্ণে, রাতের আঁচল ভরে জোছনার স্বর্ণে কুলের কালি সখি দেবে ধুয়ে রাঙা পিচ্কারি।।
রাগঃ ভৈরবী-পিলু
তালঃ কাওয়ালি

বেদনার বেদীতলে পেতেছি আসন, হে দেবতা! সেথা আর কেহ নাই আমরা দু’জন, কহিব কথা।। বাহির ভুবনে তব কত পূজারি সেথায় মনের কথা কহিতে নারি, তাই হৃদয় দেউলে রেখে’ দিয়েছি আগল — সেথা তোমার চরণ-তলে জানাব গোপন প্রাণের ব্যথা।। পূজা-মন্দির হ’তে এসে চুপে চুপে হে দেবতা! সাজায়েছি প্রিয় রূপে! সবার সমুখে তাই মালা দিতে লাজ পাই — প্রেমের বাসর ঘরে পরাব বরণ-মালা, হব প্রণতা।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan