
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

তুমি সুখে থাক প্রিয়া আমি আজ চ’লে যাই। তোমারে চাহিয়া জনমে জনমে এই ব্যথা যেন পাই।। দুদিনের সাথী দু’দিনের লাগি’ এসেছিনু আমি তব অনুরাগী, হৃদয় বাণীতে চেয়েছিনু শুধু আর কিছু চাহি নাই।। আকাশে তব দিয়ে গেনু ফুল কণ্ঠে গানের মালা, হয়তো একদা অন্তরে তব জাগিবে স্মৃতির জ্বালা। হয়তো বা তব নয়নের কোণে নতুনের ছায়া জাগিবে গোপনে, স্মৃতিটি আমার মুছে যাবে জানি তবু কিছু ক্ষতি নাই — এই ব্যথা যেন পাই।।
রাগঃ
তালঃ
আমি দ্বার খুলে আর রাখব না, পালিয়ে যাবে গো। জানবে সবে গো, নাম ধরে আর ডাকব না।। এবার পূজার প্রদীপ হয়ে জ্বলবে আমার দেবালয়ে, জ্বালিয়ে যাবে গো — আর আঁচল দিয়ে ঢাকব না।। হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধব না। দান এনেছি গো, প্রাণ চেয়ে আর কাঁদব না। পাষাণ, তোমায় বন্দী ক’রে রাখব আমার ঠাকুর ঘরে, রইব কাছে গো — আর অন্তরালে থাকব না।।
রাগঃ ইমন
তালঃ দাদ্রা

কে হেলে দুলে চলে এলোচুলে হেসে নদীকুলে এলো হেলে দুলে! নূপুর রিনিকি ঝিনি বাজে রে পথ-মাঝে রে, বাজে রে।। দূরে মন উদাসি বাজে বাঁশের বাঁশি, বকুল-শাখে পাপিয়া ডাকে — হেরিয়া বুঝি এই বন-বালিকায় রঙিন সাজে রে, বাজে রে।। এ বুঝি নদীর কেউ তাই অধীর হলো জলে ঢেউ। চন্দন-মাখা যেন চাঁদের পুতলি, যত চলে তত রূপ ওঠে উথলি মেঘে লুকালো পরী লাজে রে, বাজে রে পথ-মাঝে রে, বাজে রে।।
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল।। এই একমাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল।। বন্দী রহে এই মাসে শয়তান মালাউন (তার) এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ। ভোগ বিলাসে মাখলি যে পাঁক রমজানে তা হবে রে সাফ এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল।।
রাগঃ
তালঃ কাহার্বা

বিদায় বেলায় সালাম লহ মাহে রমজান রোজা। (তোমার) ফজিলতে হালকা হ’ল গুনাহের বোঝা।। ক্ষুধার বদলে বেহেশ্তী ঈদের সুধা তুমি দিলে খোদার সাধনার দুঃখে কি সুখ তুমি শিখাইলে, (তুমি) ইশারাতে খোদায় পাওয়ার পথ দেখালে সোজা।। ভোগ-বিলাসী মনকে আনলে পরহেজগারীর পথে দুনিয়াদারী করেও মানুষ যেতে পারে জান্নাতে, কিয়ামতে তোমার গুণে ত্রাণ করবেন বদরুদ্দোজা।।
নাটিকা : ‘ঈদ’ (মাহ্তাবের গান)
রাগঃ
তালঃ
আমার মা ত্বং হি তারা তুমি ত্রিগুণধরা পরাৎপরা মা ত্বং হি তারা। আমি জানি মা ও দীনদয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখহরা, মা ত্বং হি তারা। তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গো মা, আছ সর্বঘটে অর্ঘ্যপুটে সাকার আকার নিরাকারা মা ত্বং হি তারা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা অকুলের প্রাণকর্ত্রী সদা শিবের মনোহরা। মা ত্বং হি তারা।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan