
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আমার গহীন জলের নদী আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি।। ও ভাই তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর আমি চরে এসে বস্লাম রে ভাই ভাসালে সে চর। এখন সব হারিয়ে তোমার জলে রে আমি ভাসি নিরবধি।। ঘর ভাঙিলে ঘর পাব ভাই ভাঙ্লে কেন মন ও ভাই হারালে আর পাওয়া না যায় মনেরি রতন। ও ভাই জোয়ারে মন ফেরে না আর রে ও সে ভাটিতে হারায় যদি।। তুমি যখন ভাঙ রে নদী (ভাঙ যখন কূল রে নদী) ভাঙ একই ধার আর মন যখন ভাঙ রে নদী দুই কূল ভাঙ তার ও ভাই চর পড়ে না মনের কূলে রে ও সে একবার সে ভাঙে যদি, ও ভাই একবার সে ভাঙে যদি।।
রাগঃ
তালঃ কাহার্বা

নবনীত সুকোমল লাবনি তব শ্যাম অবনীতে টলে টলমল। পত্রে পুষ্পে বনে সুনীল গগন কোণে সেই লাবনির মায়া ঝরে ঝলমল।। বিল ঝিল, তড়াগ, পুকুর সাগর, নদীতে তব শ্যামলিমা হেরি ভরপুর। শিশির-মুকুরে তব করুণ ছায়া, শ্যাম, করে ছলছল। নীলের সাগরে তব যেন বিন্দু প্রায় কোটি গ্রহ তারকা ভাসিয়া ভাসিয়া যায়; বিশ্ব ব্রহ্মলোক অহরহ করে ধ্যান শ্যামসুন্দর তব রূপ ঢল ঢল।।
রাগঃ
তালঃ কাহার্বা

ও বাবা! তুর্কী-নাচন নাচিয়ে দিলে। (ওসে) কোন্ অভাগা অঙ্ক-লক্ষ্মী নাম দিল এই শঙ্খ-চিলে।। দিন রাত্তির অঙ্ক কষে পান্ হতে চুন কখন্ খসে, স্ত্রী ব’লে আন্নু ঘরে শাড়ি পরা কোন্ উকিলে।। প্রাণ-পাখি মোর খাঁচা-ছাড়া, (এই) ঝুল্তি বেণীর গুল্তি ঢিলে’ মাতঙ্গিনী মহিষিণী গুঁতিয়ে ফাটায় পেটের পিলে। যেমন বাঘ দেখে ছাগ ছুটেরে ভাই তেমনি কাছা খুলে পালিয়ে বেড়াই ওগো মাগো এসে রক্ষা কর হালুম-বাঘায় ফেল্ল গিলে।।
রাগঃ
তালঃ ফের্তা

ঘোর ঘন ঘটা ছাইল গগন ভুবন গভীর বিষাদ মগন।। নাহি রবি শশী নাহি গ্রহ তারা নিখিল নয়নে শ্রাবণের ধারা সৃষ্টি ডুবালো গো’ স্রোতের প্লাবন।।
নাটক: সাবিত্রী
রাগঃ
তালঃ ত্রিতাল

ঝরাফুল-বিছানো পথে এসো বিজন-বাসিনী। জোছনায় ছড়ায়ে হাসি এসো সুচারু-হাসিনী।। এসো জড়ায়ে তব তনুতে গোধূলী রামধনুতে, পাপিয়া-পিক-কূজনে গাহিয়া মধু-ভাষিণী।। ছন্দ-দোদুল্ গতি এসো নোটন্ কপোতী, বহায়ে মনের মরুতে আনন্দ-মন্দাকিনী।।
রাগঃ পিলু
তালঃ লাউনি
যে রসুল বলতে নয়ন ঝরে সেই রসুলের প্রেমিক আমি। চাহে আমার হৃদয়-লায়লী সে-মজনুঁরে দিবস-যামী।। ফরহাদ সে, আমি শিঁরি ঐ নামের প্রেমে পথে ফিরি, ঈমান আমার রইল কিনা জানেন তিনি অন্তর্যামী।। প্রেমে তাঁর দীওয়ানা হ’য়ে গেল দুনিয়া আখের সবি, কোথায় রোজা, কোথায় নামাজ, কেবল কাঁদি — ‘নবী নবী।’ রোজ-কেয়ামত আসবে কবে কখন তাঁহার দিদার হবে, নিত্য আমার রোজ-কেয়ামত বিনে জীবন-স্বামী।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan