
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মদিনায় যাবি কে আয় আয়। উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহারে দরওয়াজায়।। হিজরাত ক’রে যে দেশে ঠাঁই পেলেন হজরত এসে খেলিতেন যথায় হেসে হাসান হোসেন ফাতেমায়।। হজরতের চার আসহাব যথা করলেন খেলাফত, মসজিদে যাঁর প্রিয় মোহাম্মদ করতেন এবাদত; ফুটল যথায় প্রথম ধীর খালেদের হিম্মত, খোশ এলেহান দিতেন আজান বেলাল যথায়।। যার পথের ধূলির মাঝে নবীজীর চরণের ছোঁয়া বাজে, তৌহিদেরি ধ্বনি বাজে যার আসমানে, যার লু হাওয়ায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

হাজার তারার হার হয়ে গো দুলি আকাশ-বীণার গলে। তমাল-ডালে ঝুলন ঝুলাই নাচাই শিখী কদম-তলে।। ‘বৌ কথা কও’ ব’লে পাখি করে যখন ডাকাডাকি, ব্যথার বুকে চরণ রাখি’ নামি বধূর নয়ন-জলে।। ভয়ঙ্করের কঠিন আঁখি আঁখির জলে করুণ করি, নিঙাড়ি’ নিঙাড়ি’ চলি আকাশ-বধূর নীলাম্বরী। লুটাই নদীর বালুতটে, সাধ ক’রে যাই বধুর ঘটে, সিনান-ঘাটের শিলাপটে ধরি চরণ-ছোঁওয়ার ছলে।।
রাগঃ নটমল্লার-ছায়ানট
তালঃ কাওয়ালি
কত খুঁজিলাম নীল কুমুদ তোরে। আছে নীল জল শূন্যে সরসী ভ’রে।। উঠেছে আকাশে চাঁদ, ফুটেছে তারা আছে সব একা মোর কুমুদ হারা, অভিমানে সে কি গিয়াছে ঝ’রে।।
নাটক : ‘মহুয়া’
রাগঃ
তালঃ
সুবল সখা! এই দেখ্ এই পথে তাহার, সোনার নূপুর আছে পড়ে, বৃন্দাবনের বনমালী গেছে রে ইে পথ ধরে। হরি চন্দন গন্ধ পথে পথে পাই ঝরা ফুলে ছেয়ে আছে বনবীথি তাই। ভ্রমে ভ্রমর শ্রীচরণ-চিহ্ন ঘিরে রাঙ্গা কমল ভ্রমে, ভ্রমে শ্রীচরণ-চিহ্ন ঘিরে। ভাসে বাঁশির বেদন তার মৃদু সমীরে। তারে খুঁজবো কোথায় — সেই চোরের রাজায় খুঁজবো কোথায়? তারে খুঁজলে বনে, মনে লুকায়, চোরের রাজায় খুঁজবো কোথায়? সুবল রে — শ্রীদাম দেখেছে তারে রাখাল দলে, গোপিনীরা দেখিয়াছে যমুনা-জলে। বাঁশরি দেখেছে তারে কদম শাখায় কিশোরী দেখেছে তারে ময়ূর পাখায়। বৃন্দা এসেছে দেখে রাজা মথুরায়, যশোদানন্দ বলে কোলে সে ঘুমায়। জানি না কোথায় সে দে রে দেখায়ে দে কোথা ঘনশ্যাম কবে বুকে পাব তারে, মুখে জপি যাঁর নাম।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

মোরে মেঘ যবে জল দিল না, তখন তুমি আঁখিজল দিলে। যারে ঘন বন ছায়া দিল না, তাহারে অঞ্চলে জড়াইলে।। অসীম আকাশ ধরিতে নারিল যারে তোমার নয়ন কেমনে ধরিল তারে, বল কেন ভিখারির শূন্য পাত্রে অমৃত ঢালিয়া দিলে।। বল বল চির-বৈরাগিণী গো, তোমার কি ক্ষতি তায়, পৃথিবী হইতে মোর নাম যদি চিরতরে মুছে যায়। চাওনি কিছুই মোর কাছে তুমি কভু কেন ফিরাইতে চাহ বক্ষে ধরিয়া তবু, তব গৈরিক-বাসে এ প্রেম-প্রবাহ কেমনে রাখিয়াছিলে।।
রাগঃ
তালঃ
গুনগুনিয়ে ভ্রমর এলো ফুলের পরাগ মেখে তোমার বনে ফুল ফুটেছে যায় ক'য়ে তাই ডেকে।। তোমার ভ্রমর দূতের কাছে যে বারতা লুকিয়ে আছে — দখিন হাওয়ায় তারি আভাস শুনি থেকে থেকে।। দল মেলেছে তোমার মনের মুকুল এতদিনে — সেই কথাটি পাখিরা গায় বিজন বিপিনে। তোমার ঘাটের ঢেউগুলি হায় আমার ঘাটে দোল দিয়ে যায় — লতায় পাতায় জোছনা দিয়ে সেই কথা চাঁদ লেখে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan