
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়। মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হায়।। যে মহা-শক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুখন মন্দিরে দুর্গে রহে না যে বন্দী সেই দুর্গারে দেশ চায়।। আমাদের দ্বিভুজে দশভুজা-শক্তি দে পরম ব্রহ্মময়ী। শক্তিপূজার ফল ভক্তি কি পাব শুধু হব না কি বিশ্বজয়ী? এই পূজা-বিলাস সংহার কর্ যদি, পুত্র শক্তি নাহি পায়।।
রাগঃ বাগেশ্রী
তালঃ ত্রিতাল

কোরাস্: ডুবু ডুবু ধর্ম-তরী, ফাট্ল মাইন সর্দা’র সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার।। এ কোন্ এলো বালাই, এবে পালাই বল কোন্ দেশ, গাছের নীচে ঘ’ড়েল শেয়াল, কাকের মুখে সন্দেশ। কন্যা-ডোবা কন্যা এলো, ভাস্ল বুঝি ঘর-দ্বার।। আয়েস্ ক’রে ধুম্ড়ো মেয়ের বাড়বে বয়েস চৌদ্দ বাপের বুকের তপ্ত-খোলায়? দিব্যি গেয়ান-বোধ তো! হদ্দ হ’লেন বৌদি ভেবে, ছাড়ল্ নাড়ী বড়দা’র।। দিব্যি স্বর্গ-মার্গে যেত গৌরী-দানের মারফৎ যমের যমজ জামাতৃকে লিখে দিয়ে ফার্খত! (হ’ল) নৈকষ্য কস্য এখন, জাত গেল ‘মেল-খড়দা’র।। দেব্তা বুড়ো শিব যে মাগেন আট-বছরী নাতনি, চতর্দশী মুক্তকেশী — ক’নে নয়, সে হাত্নী! পুঁটুলি নয় — এঁটুলি সে, কিংবা পুলিশ-সর্দার।। সিঙ্গি-চড়া ধিঙ্গি মেয়ে বৌ হবে কি? বাপ্ রে! প্রথম প্রণয়-সম্ভাষণেই হয়ত দিবে থাপ্ড়ে। লাফ দিয়ে সে বাইরে যাবে ঝাঁপ খুলে ঐ পর্দার।। সম্বন্ধ ভুলে শেষে যা-তা বলে ডাকব? বধূ তো নয়, যদুর পিসি! কোথায় তারে রাখব? ধর্মিণী নয়, জার্মানী শেল! গো-স্বামী, খবরদার।। টাকাতে নয়, ভাব্নাতে শেষ মাথাতে টাক পড়বে, যোদ্ধা বামা গুটিয়ে জামা কথায় কথায় লড়বে, যেই পাবে না সেমিজ, বডিস, কৌটো পানের জর্দার।। স্বামীকে সে বলবে নাথ, রাখ্বে না মান দুর্গার, হয়ত কবে বল্বে, ‘পিও, ঝোল রেঁধেছি মুর্গার!’ আন্বে কে বাপ গুর্খা-সেপাই দন্ত-নখর-বর্দার।। গটমটিয়ে কইবে কথা, কট্মটিয়ে চাইবে, ‘বামা’ সে নয়, ‘ডাইনে সে যে, ডাইনে’ সদা ধাইবে! নিতুই নতুই চাইবে যেতে সিমলা শিলং হর্দ্বার।। ভেবেছিলাম জাত নিয়েছিস, জাতিটা নয় যাক্গে, গৃহিণীরূপ গ্রহণী রোগ, তাও ছিল শেষ ভাগ্যে! দোক্ত ফেলে গিন্নি কাঁদেন, কর্তা করেন ঘর-বার।।
রাগঃ বেহাগ
তালঃ দাদ্রা

আজি নাহি কিছু মোর মান-অপমান ব’লে। সকলি দিয়াছি মোর ঠাকুরের রাঙা চরণের তলে॥ মোর দেহ-প্রাণ, জাতি কুল মান, লজ্জা ও গ্লানি আর অভিমান; (আমি) দিছি চিরতরে জলাঞ্জলি গো কালো যমুনার জলে॥ মোরে যদি কেহ ভালোবাসে আজ জল আসে আঁখি ভ’রে। মোর ছল ক’রে সে যে ভালোবাসে মোর শ্যামসুন্দরে। মোরে না বুঝিয়া কেহ করিলে আঘাত কেঁদে বলি, ওরে ক্ষমা করো নাথ্ বৃন্দাবনে যে প্রেম মধুর হয় আঘাত নিন্দাছলে॥
রাগঃ
তালঃ কাহার্বা

জাগিলে ‘পারুল’ কিগো ‘সাত ভাই চম্পা’ ডাকে। উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে।। চলিলে সাগর ঘু’রে’ অলকার মায়ার পুরে, ফোটে ফুল নিত্য যেথায় জীবনের ফুল্ল-শাখে।। আধারের বাতায়নে চাহে আজ লক্ষ তারা, জাগিছে বন্দিনীরা, টুটে ঐ বন্ধু কারা! থেকো না স্বর্গে ভু’লে এ পারের মর্ত্য-কূলে, ভিড়ায়ো সোনার তরী আবার এই নদীর বাঁকে।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা
আজি আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম তাঁর কদম মোবারকে লাখো হাজারো সালাম। তওরত ইঞ্জিলে মুসা ঈসা পয়গম্বর বলেছিলেন আগাম যাঁহার আসারি খবর রব্বুলে দায়ের যাঁহার দিয়েছিলেন নাম সেই আহমদ মোর্তজা আজি এলেন আরব ধাম।। আদমেরি পেশানিতে জ্যোতি ছিল যাঁর যাঁর গুণে নূহ তরে গেল তুফান পাথার যাঁর নূরে নমরুদের আগুন হলো ফুলহার সেই মোহাম্মদ মুস্তাফা এলেন নিয়ে দীন-ইসলাম।। এলেন কাবার মুক্তিদাতা মসজিদের প্রাণ, শাফায়াতের তরী এলে পাপী তাপীর ত্রাণ দিকে দিকে শুনি খোদার নামের আজান নবীর রূপে এলো খোদার রহমতেরি জাম।।
রাগঃ
তালঃ কাহার্বা

(যবে) আঁখিতে আঁখিতে ওরা কহে কথা দু’টি বনের পাখি। শুধু শিরাজি ঢালি, আমি চোখের বালি আমি পাষাণ সাকি।। রিক্ত ওদের হৃদয় পেয়ালায় আমি অমৃত ঢালি আমারই অন্তর শুধু পাইল না প্রেম-মধু রহিল খালি, আমি রহি আভরণ-হীনা বাঁধি’ ওদের হাতে প্রেমের রাখি।। আমি হাসিয়া রচি যার কুঞ্জ-বাসর দুয়ারে দাঁড়ায়ে তারি’ জাগি রাতি, আমি শিয়রে রহি’ হায় নিজেরে দহি যেন মোমের বাতি। আমি গাঁথিয়া মালা, দিই সখির হাতে দেখি কে দেয় কার মালা কার গলাতে, শিরাজি ঢালিতে হায় পিয়ালা ভাঙিয়া যায় — নিরালায় বন্ধুর মিলন-ছবি আমি হৃদয়ে আঁকি।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan