
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

দেখা দাও, দাও দেখা, ওগো দেবতা। মন্দিরে পূজারিণী আশাহতা॥ ধূপ পুড়িয়া গেছে, শুকায়েছে মালা, বন্ধ হ’ল বা দ্বার, একা কুলবালা। প্রভাতে জাগিবে সবে, রটিবে বারতা॥ জাগো জাগো দেবতা শূন্য দেউলে, আরতি উঠিছে মোর বেদনার ফুলে। বাণীহীন মন্দির, কহ কহ কথা॥
রাগঃ নাগধ্বনি কানাড়া
তালঃ মধ্যমান
মদিনার শাহানশাহ্ কোহ্-ই-তূর-বিহারী মোহাম্মদ মোস্তফা নবুয়তধারী॥ আল্লার প্রিয় সখা, দুলাল মা আমেনার খাদিজার স্বামী, প্রিয়তম আয়েশার আস্হাবের হাম্দম্, ওয়ালেদ ফাতেমার, বেলালের আজান, খালেদের তলোয়ার, কেয়ামতে উম্মত শাফায়ত-কারী॥ তৌহিদ-বাণী মুখে, আল-কোরআন হাতে খোদার নূর দেখি যাঁর হাসির ইশারাতে যাঁর কদমের নীচে দুলে কত জিন্নাত, যে দু’হাতে বিলালো দুনিয়ায় খোদার মোহাব্বত হো মেরাজের দুলহা আল্লার আর্শচারী॥ নয়নে যাঁর সদা খোদার রহমত ঝরে সংসার মরুবাসী পিয়াসার তরে আনিল যে কওসর সাহারা নিঙাড়ি’॥
রাগঃ
তালঃ কাহার্বা

করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব হায় সাকি এ আঙ্গুরী খুন নয় ও হিয়ার খুন–খারাব।। আর সহে না দিল্ নিয়ে এই দিল–দরদির দিল্লাগী, তাইতে চালাই নীল পিয়ালায় লাল শিরাজি বে–হিসাব।। হারাম কি এই রঙিন পানি আর হালাল এই জল চোখের? নরক আমার হউক মঞ্জুর বিদায় বন্ধু!লও আদাব।। দেখ্ রে কবি, প্রিয়ার ছবি এই শারাবের আর্শিতে, লাল গেলাসের কাঁচ্–মহলার পার হ’তে তার শোন্ জবাব্।।
রাগঃ সিন্ধু
তালঃ কাহার্বা
শিল্পীঃ কে মল্লিক

আয় আয় মোর ময়ূর-বিমান আকাশ-নদী বেয়ে। ফুল ফোটানো হাওয়ায় ভেসে চাঁদের আলোয় নেয়ে।।
নাটক : ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
রাগঃ
তালঃ
সাগর হ’তে চুরি ডাগর তার আঁখি। গভীর চাহনীতে করুণা মাখামাখি।। সফরী সম তাহে ভাসিছে আঁখি-তারা, তাহারি লোভে যেন উড়িছে ভুরু-পাখি।। দুলে তরঙ্গ তাহে কভু ঘোর কভু ধীরে, আঁখির লীলা হেরি’ আঁখিতে আঁখি রাখি।। ভীরু হরিণ-চোখে অশনি হান কেন, শারাব-পিয়ালাতে জহর কেন সাকি।। আঁখির ঝিনুকে কবে ফলিবে প্রেম-মোতি, ডুবিবে আঁখি-নীরে সেদিনের নাহি বাকী।।
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ দাদ্রা

ফিরদৌসের শিরনি এলো ঈদের চাঁদের তশতরিতে। লুট ক’রে নে বনি আদম ফেরেশ্তা আর হুরপরীতে।। চোখের পানি হারাম আজি চলুক খুশির আতস বাজি, (তার) মউজ লাগুক দূর সেতারা জোহরা আর মোশ্তরিতে।। দুশমনে আজ দোস্ত মেনে নে তারে তুই বক্ষে টেনে হস্নে নারাজ দরাজ হাতে দৌলত তোর বিলিয়ে দিতে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan