Image

বর্ণানুক্রমে

নোটিশ বোর্ড

জনপ্রিয়

সম্মানিত অতিথি আপনার প্রিয় নজরুলগীতিটি এই ওয়েব সাইটে খুঁজে না পেলে অনুগ্রহ করে আমাদের জানান। আমরা যথা-শীঘ্র সেইটি সংযোজন করার চেষ্টা করবো।

সম্মানিত অতিথি আপনার প্রিয় নজরুলগীতিটি এই ওয়েব সাইটে খুঁজে না পেলে অনুগ্রহ করে আমাদের জানান। আমরা যথা-শীঘ্র সেইটি সংযোজন করার চেষ্টা করবো।

সম্মানিত অতিথি আপনার প্রিয় নজরুলগীতিটি এই ওয়েব সাইটে খুঁজে না পেলে অনুগ্রহ করে আমাদের জানান। আমরা যথা-শীঘ্র সেইটি সংযোজন করার চেষ্টা করবো।

ঘন দেয়া গরজায় গো

বাণী

ঘন দেয়া গরজায় গো — কেঁদে ফেরে পূবালী বায়।।
একা ঘরে মম ডর লাগে, কার বিধুর স্মৃতি মনে জাগে,
বারি ধারে কাঁদে চারিধার, সে কোথায় আজি সে কোথায়।।
গগনে বরষে বারি, তৃষ্ণা গেল না তবু আমারি,
কোন্‌ দূর দেশে প্রিয়তম এ বিধুর বরষায়।।

এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল

বাণী

এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল কাজল বর্ণা
এসো জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো।।
উপল নুড়িতে কাঁকন চুড়িতে
রিনি ঠিনি ছন্দে বন্য আনন্দে এসো
এসো ছলছল ঝলমল আঁচল লুটিয়ে এসো।।
তৃষ্ণায় ডাকে কূলে কূলে হরিণী
আনো কৃষ্ণার জল নির্ঝরিণী।
ফুলবনে ভ্রমর দল জুটিয়ে এসো।।
এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারা আনো চক্ষে
শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে আনো পরমায়ু
এসো পাষাণ-কারারঘুম টুটিয়ে এসো।।

নাটকঃ‘মদিনা’

পিও শরাব পিও

বাণী

		পিও শরাব পিও!
তোরে	দীর্ঘ সে কাল গোরে হবে ঘুমাতে
সে		তিমির-পুরে
তোর		বন্ধু স্বজন প্রিয়া রবে না সাথে।।
পিও		নিমেষ-মধু!
পুন		গাহিব না কা’ল আজি যে গীত গাহি।
শোনো	শোনো মোর গান —
‘রাতে	শুকাল যে গুল্ হাসিবে না সে প্রাতে’।।
ওরা		কহিছে সদাই —
		‘পাবি মোহিনী হুরী’, শোনো আমার বাণী —
‘ওরে		মধুরতর
		এই আঙুর-পানি এই পান্‌শালাতে।।
ধর্ 		নগ্‌দা যা পাস্,
		মিছে র’স্‌নে ব’সে বাকি পাওনা-আশায়,
দূরে		মৃদঙ বাজে
		শুধু ফাঁকা আওয়াজে তোর মন ভোলাতে।।

ফণির ফণায় জ্বলে মণি

বাণী

ফণির ফণায় জ্বলে মণি কে নিবি তাহারে আয়।
মণি নিতে ডরে না কে ফণির বিষ জ্বালায়।।
করেছে মেঘ উজালা বজ্র মানিক মালা,
সে-মালা নেবে কি কালা মরিয়া অশনি যায়।।

নাটক : ‘মহুয়া’

মোরে মেঘ যবে জল দিল না

বাণী

মোরে মেঘ যবে জল দিল না, তখন তুমি আঁখিজল দিলে।
যারে ঘন বন ছায়া দিল না, তাহারে অঞ্চলে জড়াইলে।।
	অসীম আকাশ ধরিতে নারিল যারে
	তোমার নয়ন কেমনে ধরিল তারে,
বল কেন ভিখারির শূন্য পাত্রে অমৃত ঢালিয়া দিলে।।
বল বল চির-বৈরাগিণী গো, তোমার কি ক্ষতি তায়,
পৃথিবী হইতে মোর নাম যদি চিরতরে মুছে যায়।
	চাওনি কিছুই মোর কাছে তুমি কভু
	কেন ফিরাইতে চাহ বক্ষে ধরিয়া তবু,
তব গৈরিক-বাসে এ প্রেম-প্রবাহ কেমনে রাখিয়াছিলে।।

মোর শ্যাম সুন্দর এসো

বাণী

মোর শ্যাম সুন্দর এসো।
প্রেমের বৃন্দাবনে এসো হে ব্রজধাম-সুন্দর এসো।।
এসো হৃদয়ে হৃদয়েশ মোর নয়নের আগে এসো হে।
মোর নব-অনুরাগে এসো শ্যাম কোটি-কাম-সুন্দর এসো।।
রস মানস গঙ্গার কূলে রসরাজ এসো এসো হে।
এসো মুরলী বাজায়ে এসো হে, এসো ময়ূর নাচায়ে এসো হে মধাব,
মধু-বনমাঝে, এসো এসো হে।।
মোর মুখের ভাষায় এসো, মোর প্রাণের আশায় এসো।
নবীন নীরদ ঘনশ্যাম রূপে রূপ-পিপাসায় এসো
এসো মদন-মোহন শোভন অভিরাম-সুন্দর এসো।।

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.

Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan