বাণী
স্বাগতা কনক-চম্পক বর্ণা। ছন্দিতা চপল নৃত্যের ঝর্না।। মঞ্জুলা বিধুর যৌবন-কুঞ্জে যেন ও-চরণ-নূপুর গুঞ্জে, মন্দিরা মুরলী-শোভিত হাতে এসো গো বিরহ-নীরস-রাতে, হে প্রিয়া করিব প্রাণ অপর্ণা।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ স্বাগতা (১৬ মাত্রা)
স্বাগতা কনক-চম্পক বর্ণা। ছন্দিতা চপল নৃত্যের ঝর্না।। মঞ্জুলা বিধুর যৌবন-কুঞ্জে যেন ও-চরণ-নূপুর গুঞ্জে, মন্দিরা মুরলী-শোভিত হাতে এসো গো বিরহ-নীরস-রাতে, হে প্রিয়া করিব প্রাণ অপর্ণা।।
রাগঃ
তালঃ স্বাগতা (১৬ মাত্রা)
অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে; তাই ত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥ দহন-বনের গহন-চারী — হায় ঋষি — কোন্ বংশীধারী দেশি নিঙ্ড়ে আগুন আনলে বারি, অগ্নি-মরুর মাঝে। সর্বনাশা কোন্ বাঁশি সে বুঝতে পারি না যে॥ দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে, হঠাৎ সে কার শুন্লে বেণু কদম্বের ঐ শাখে। বজ্রে তোমার বাজল বাঁশি, বহ্নি হল কান্না-হাসি, সুরের ব্যথায় প্রাণ উদাসী — মন সরে না কাজে। তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্তশিখা রাজে॥
রাগঃ তিলক কামোদ
তালঃ ঝাঁপতাল
কে এলে মোর ব্যথার গানে গোপন-লোকের বন্ধু গোপন নাইতে আমার গানের ধারায় এলে সুরের মানসী কোন।। গান গেয়ে যাই আপন মনে সুরের পাখি গহন-বনে সে সুর বেঁধে কার নয়নে জানে শুধু তারি নয়ন।। সুরের গোপন বাসর-ঘরে গানের মালা বদল ক'রে সকল আঁখির অগোচরে না দেখাতেই মোদের মিলন।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা

পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে। মন হয়েছে উতলা গো তোমার আসার পথ চেয়ে।। আকাশ জুড়ে আলোর খেলা বসুন্ধরায় ফুলের মেলা রঙিন মেঘের ভাসলো ভেলা তোমারই আসার আভাস পেয়ে।। সাধ জাগে ঐ পথে তোমার পেতে রাখি মন প্রাণ চলতে গিয়ে দলবে তা’রে চরণ ছোঁয়া করিবে দান। তোমার ধ্যানে, হে রাজাধিরাজ সাজ ভুলেছি ভুলেছি কাজ আসবে তুমি সেই খুশিতে আছে আমার মন ছেয়ে।।
রাগঃ বাহার
তালঃ কাহার্বা

এ কি এ মধু শ্যাম-বিরহে। হৃদি-বৃন্দাবনে নিতি রসধারা বহে।। গভীর বেদনা মাঝে শ্যাম-নাম-বীনা বাজে প্রেমে মন মোহে যত ব্যথায় প্রাণ দহে।।
রাগঃ বৃন্দাবনী সারং
তালঃ ত্রিতাল

অঞ্জলি লহ মোর সঙ্গীতে। প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি –নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত তোমার পদতল রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে।।
রাগঃ তিলং
তালঃ ত্রিতাল
শিল্পীঃ অনুরাধা পোড়োয়াল
