বাণী
মোর নিশীথের চাঁদ ঘন মেঘে ঢাকিয়াছে। আর১ দূরে থাকিও না এসো এসো আরো কাছে।। মোর ভবন-কপোতগুলি উড়িয়া গিয়াছে ভয়ে কাঁপিছে মালতী-লতা মুকুল-বক্ষে ল’য়ে, মোর আশার প্রদীপ-শিখা হের ঝড়ে নিভিয়াছে।। হের ঘোর ঘন ঘটা সব লাজ দিল ঢেকে, বিজলি তোমারে হেরি’ চমকায় থেকে থেকে। বাহিরে আলেয়া ডাকে ধর হাত ধর মম আঁধারে দেখাও পথ তুমি ধ্রুবতারা সম, ঐ শোনো গো ফটিক জল তৃষ্ণার বারি যাচে।।
১. আজ
রাগ ও তাল
রাগঃ
তালঃ




