বাণী
যৌবনে যোগিনী, আর কতকাল র’বি অভিমানিনী। ফিরে ফিরে গেল কেঁদে মধু-যামিনী।। ল’য়ে ফুলডালি এলো বনমালী, জ্বালিল আকাশ তারার দীপালি, ভাঙিল না ধ্যান মন্দির-বাসিনী।।
নাটক : ‘আলেয়া’
রাগ ও তাল
রাগঃ
তালঃ
যৌবনে যোগিনী, আর কতকাল র’বি অভিমানিনী। ফিরে ফিরে গেল কেঁদে মধু-যামিনী।। ল’য়ে ফুলডালি এলো বনমালী, জ্বালিল আকাশ তারার দীপালি, ভাঙিল না ধ্যান মন্দির-বাসিনী।।
নাটক : ‘আলেয়া’
রাগঃ
তালঃ
সবুজ শোভার ঢেউ খেলে যায় নবীন আমন ধানের ক্ষেতে।। হেমন্তের ঐ শিশির-নাওয়া হিমেল হাওয়া সেই নাচনে উঠলো মেতে।। টইটুম্বুর ঝিলের জলে কাঁচা রোদের মানিক ঝলে চন্দ্র ঘুমায় গগন-তলে সাদা মেঘের আঁচল পেতে।। নটকানো রঙ শাড়ি প’রে কে বালিকা ভোর না হতে যায় কুড়াতে শেফালিকা। আনমনা মন উড়ে বেড়ায় অলস প্রজাপতির পাখায় মৌমাছিদের সাথে সে চায় কমল-বনের তীর্থে যেতে।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা

আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে মাধব এলো না সই। এই যৌবন-বরমালা কারে দিব মোর বনমালী বই।। সারা নিশি জেগে বৃথাই নিরালা গাঁথিলাম নব মালতীর মালা, অনাদরে হায় সে মালা শুকায় দেখিয়া কেমনে রই।। মম অনুরাগ-চন্দন ঘ’ষে, লাজ ভু’লে সাঁঝ হ’তে আছি ব’সে, শুকাইয়া যায় চন্দন হায় রাধিকারমণ কই।। চলিলাম আমি যথা মন চায়, প্রভাতে আসিলে মোর শ্যামরায় বলিস্ আঁধারে হারাইয়া হায় গেছে রাধা রসময়ী।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি। লতা-নিকুঞ্জে কাঁদে আজও বন-বুলবুলি — ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম।। ঘুমায়ে পড়েছে সবে, মোর ঘুম নাহি আসে তুমি যে ঘুমায়ে ছিলে সেদিন আমার পাশে, সাজানো সে-গৃহ তব ঢেকেছে পথের ধূলি — ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম।। আমার চোখের জলে মুছে যায় পথ-রেখা রোহিণী গিয়াছে চলি’, চাঁদ কাঁদে একা একা, কোন্ দূর তারা-লোকে কেমনে রয়েছে ভুলি’ — ফিরে এসো, ফিরে এসো প্রিয়তমা।।
রাগঃ
তালঃ
কত সে-জনম কত সে-লোক পার হয়ে এলে, হে প্রিয় মোর। নিভে গেছে কত তপন-চাঁদ তোমারে খুঁজিয়া, হে মন চোর।। কত গ্রহে, প্রিয়, কত তারায় তোমারে খুঁজিয়া ফিরেছি, হায়! চাহ এ নয়নে হেরিবে তায়, সে-দূর স্মৃতির স্বপন-ঘোর।। আজো অপূর্ণ কত সে-সাধ অভিমানী তাহে সেধো না বাদ! না মিটিতে সাধ, স্বপন-চাঁদ, মিলনের নিশি ক’রো না ভোর।।
রাগঃ দুর্গা-মান্দ
তালঃ দাদ্রা
জপ্ লে রে মন মেরা প্রভুকে নামকে মালা। সবের শামমে হর এক কামমে জপ লে উও নাম নিরালা।। বসন ভূষণ উওহি নামসে সাজাও উওহি নামসে ভুখ তৃষ্ণা মিটাও, উও নাম লেকে ফিরো রোতে রোতে নামসে কর হৃদয় উজিয়ালা।। উওহি নাম কি নামাবলী গ্রহতারা রবিশশী ঝুলে গগনমণ্ডল মে ছোড় লোভ মোহ ক্রোধ কামকো জপত রহো নদা মধুর উও নামকো, নামমে রহো সদা মাতোয়ালা।। আদর ভাব মন উনহিসে, প্রেম পীতি কর উনহিকে চরণ সে। উওহি নাম ধ্যনমে উওহি নাম জ্ঞানমে উওহি নাম জপত রহো মন প্রাণমে, উওহি হায় সবকে পালনওয়ালা।।
রাগঃ ভূপালি মিশ্র
তালঃ কাহার্বা
