বাণী
প্রিয়তম এসো ফিরে রহিবে কি দূরে দূরে ভুলি মোরে চিরতবে ভাসাইয়া আঁখি-নীরে॥ আছি ব’সে পথ চেয়ে আঁধার এলো যে ছেয়ে মনের বনের ছায়ে এসো মিলন মধুর সুরে॥ নয়নের মণিহারা নিভে গেছে শুকতারা ভেসে আসে কালো মেঘ আমার গগন ঘিরে॥
রাগ ও তাল
রাগঃ
তালঃ দাদ্রা
স্বরলিপি

প্রিয়তম এসো ফিরে রহিবে কি দূরে দূরে ভুলি মোরে চিরতবে ভাসাইয়া আঁখি-নীরে॥ আছি ব’সে পথ চেয়ে আঁধার এলো যে ছেয়ে মনের বনের ছায়ে এসো মিলন মধুর সুরে॥ নয়নের মণিহারা নিভে গেছে শুকতারা ভেসে আসে কালো মেঘ আমার গগন ঘিরে॥
রাগঃ
তালঃ দাদ্রা

বিদেশিনী বিদেশিনী চিনি চিনি ঐ চরণের নূপুর রিনিঝিনি॥ দীপ জেগে ওঠে পাথার জলে তোমার চরণ-ছন্দে, নাচে গাঙচিল সিন্ধু-কপোত তোমারি সুরে আনন্দে। মুকুতা কাঁদিছে হার্ হ’তে ওগো তোমার বেণীর বন্ধে। মলয়ে শুনেছি তোমার বলয় চুড়ির রিনিঠিনি॥ সাগর-সলিল হয়েছে সুনীল তোমার তনুর বর্ণে, তোমার আঁখির আলো ঝলমল দেবদারু তরু-পর্ণে। অস্ত-তপন হয়েছে রঙিন তোমার হাসির স্বর্ণে শঙ্খ-ধবল বেলাভূমে খেল সাগর-নটিনী॥
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

ফিরে আয়, ঘরে ফিরে আয় পথহারা, ওরে ঘর-ছাড়া, ঘরে আয় ফিরে আয়।। ফেলে যাওয়া তোর বাঁশরি, রে কানাই — কাঁদে লুটায়ে ধুলায়, ফিরে আয় ঘরে আয়।। ব্রজে আয় ফিরে ওরে ও কিশোর কাঁদে বৃন্দাবন কায়দে রাখা তোর বাঁধিব না আর ওরে ননী-চোর অভিমানী ফিরে আয়।।
রাগঃ
তালঃ কাহার্বা

পিয়াল তরুতে হেরিয়াছিল প্রিয়া তোমার দীঘল তনু। ফুল-ভারনত শাখাতে তাহার বাঁকা তব ভুরু-ধনু।।
নাটিকা: ‘লায়লী-মজনু’ (মজনু গান)
রাগঃ
তালঃ
হে গোবিন্দ রাখ চরণে। মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে॥ গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে কেন দুখ পাই সে চরণ চেয়ে এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে॥ হরি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তায়। হরি সব তরী ডুবে যায় তোমার চরণ তরী ত’ ডোবে না হায়, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে॥
রাগঃ
তালঃ দাদ্রা
১.

২.

ঝাঁকড়া-চুলো তালগাছ তুই দাঁড়িয়ে কেন ভাই। আমার মত পড়া কি তোর মুখস্থ হয় নাই।। আমার মত একপায়ে ভাই দাঁড়িয়ে আছিস্ কান ধ’রে ঠায়, একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই।। মাথায় তুলে পাত্তাড়ি তোর কি ছাই বকিস্ বকর বকর, আম্তা আম্তা করে নাম্তা পড়িস্ কি সদাই।। তালগাছ তোর পাতার কোলে বাবুই পাখির বাসা ঝোলে, কোচড়-ভরা মুড়ি যেন, দেনা দুটি খাই।। পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে, ঠুক্রে ওরা দেয় কি মাথায় পাতা নাড়িস্ তাই।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
