বাণী
ভোলো ভোলো গো লায়লী মজনুর ভালোবাসা। সেই তো প্রেমিক প্রেম কয় তারে, প্রিয়া যদি কয় ভোলো সে-প্রিয়ারে। আজি হতে তাই ছাড়িলাম আমি তোমারে পাবার আশা ভোলো মজনুর ভালোবাসা।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ বৈতালিক
স্বরলিপি

ভোলো ভোলো গো লায়লী মজনুর ভালোবাসা। সেই তো প্রেমিক প্রেম কয় তারে, প্রিয়া যদি কয় ভোলো সে-প্রিয়ারে। আজি হতে তাই ছাড়িলাম আমি তোমারে পাবার আশা ভোলো মজনুর ভালোবাসা।।
রাগঃ
তালঃ বৈতালিক

ওগো ও আমার কালো — গহন বনে বুকের মাঝে জ্বালো তুমি জ্বালো ওগো আমার আলো গো।। কাজলা মেঘের অন্তরালে তোমার রূপের মানিক জ্বলে আমার কালো মনের তলে জ্বালাও তুমি আলো গো।। একলা ব’সে দিন যেন মোর কাটে কইতে কথা বুক যে আমার ফাটে গো আঁধার যখন আসবে ঘিরে জ্বালবে তুমি আলো গো।।
রাগঃ
তালঃ কাহার্বা

আ’ মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্মিল্কে এয় বনমালী। আরমা ফের পুরে হো জাঁয়ে সারে দিল্কে এয় বনমালী॥ মুঝ্কো জাগানেওয়ালা, হো, জগ্মে তেরা উজালা তু মুঝ্কো ধূল সমঝ্কে, লে লে চরণ মে আপ্নে তুনে দিয়ে জ্বালায়ে বিরাণ মন্জিল্ কে এয় বনমালী॥ তু হামকো খাক্ ছানায়া, (আউর) ব্যাকুল আপনা বানায়া কহিঁ আউ না কহিঁ জাউ, আপনে আগে তুমকো পাউঁ খো জায়েঁ যুঁহি মিট্টি মে হাম মিলকে এয় বনমালী॥
রাগঃ
তালঃ
গান ভুলে যাই, মুখ পানে চাই, সুন্দর হে (সুন্দর মোর!)। তব নয়ন পানে চাহি’ কণ্ঠের সুর কাঁপে থর থর হে (সুন্দর মোর!)।। তোমার অনুরাগে, ওগো বুল্বুল্ মোর গানের লতায় ফোটে কথার ফুল, অশ্রু হয়ে সেই ফুল তব পায়ে ঝরিতে চায় ঝর ঝর হে।। এ নহে গান প্রিয়, কান্না এ যে তব বিরহে, অন্তর-শিলাতলে রোদনের সুরধুনী সুর হয়ে বহে। প্রিয়, এ নহে গানের ছন্দ, এ যে আনন্দে-বিষাদে মনের দ্বন্দ্ব, (এ যে) রাগিণীর তলে তব অনুরাগিণীর মর্মের ক্রন্দন-বিলাপ মর্মর হে।।
রাগঃ
তালঃ কাহার্বা
তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরো। (মোর) ব্যথায় আস প্রিয় হয়ে, কথায় যখন হারো।। (তব) সুর যবে দূরে য়ায় চ’লে তখন আস মোর অঁখির জলে, ভালোবাসায় যে মধু দাও বঁধু তা কি ভাষায় দিতে পার।। আমায় যখন সাজাও সুরে ছন্দে অলংকারে, তখন তুমি থাক যেন কোন্ গগনের পারে। গান থামিয়ে একলা ঘরে আস যখন আমার তরে, সেই ত আমার আনন্দ, তাহা ছন্দে দিতে নারো।।
রাগঃ
তালঃ
মেরে শ্রীকৃষ্ণ ধরম শ্রীকৃষ্ণ করম শ্রীকৃষ্ণহি তন-মন-প্রাণ। সব্সে নিয়ারে পিয়ারে শ্রীকৃষ্ণজী নয়নুঁকে তারে সমান॥ দুখ সুখ সব শ্রীকৃষ্ণ মাধব কৃষ্ণহি আত্মা জ্ঞান কৃষ্ণ কণ্ঠহার আঁখকে কাজর কৃষ্ণ হৃদয়মে ধ্যান শ্রীকৃষ্ণ ভাষা শ্রীকৃষ্ণ আশা মিটায়ে পিয়াস উয়ো নাম (মেরে) স্বামী-সখা-পিতা-মাতা শ্রীকৃষ্ণজী ভ্রাতা-বন্ধু-সন্তান॥
রাগঃ
তালঃ কাহার্বা
