বাণী
মদির অধীর দখিন হাওয়া। ফিরে গেল, এলো না (মোর) পথ-চাওয়া।। ফুরাইয়া যায় পরানের ফাগুন, আসিল না জীবন-দেবতা, ঝরা পল্লব-প্রায় সাধ আশা ঝ’রে যায় শুকাল এ তনু-লতা। শ্রান্ত গানের পাখি ডেকে ডেকে চ’লে যায় চির-বসন্ত যথা।। আকাশে আজিও ঝরে জোছনার-ঝর্না, তুমি আসিবে বলি’ এ দেহ চাঁপার কলি আজও আছে বঁধু চন্দন-বর্ণা। নিরাশায় সায়রে আজিও একটি দু’টি কুসুম ফোটে, কৃষ্ণা-তিথি, তবু আধেক রাতের পরে আজও চাঁদ ওঠে। এ চাঁদ উঠিবে না, এ ফুল ফুটিবে না আর এ জীবন-তটে।। এসো ফিরে, এসে লহ প্রিয়তম তোমারে নিবেদিত অঞ্জলি মম, রূপের প্রেমের অঞ্জলি মম — এসো ফিরে, এসে লহ প্রিয়তম।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ




