বাণী
সকল জাতির সব মানুষের বন্ধু, হে মোহসীন। এ যুগে তুমিই শোধ করিয়াছ এক আল্লার ঋণ।। ভোগ করনি ক’ বিপুল বিত্ত পেয়ে ভিখারি হইলে শুধু আল্লারে চেয়ে, মহাধনী হ’লে আল্লার কৃপা পেয়ে — দুনিয়ায় তাই রহিলে কাঙাল দীন।। মানুষের ভালোবাসায় দেখিলে আল্লার ভালোবাসা, সৃষ্টির তরে কাঁদিয়া পুরালে তব স্রষ্টার আশা। তব দান তাই ফুরায়ে নাহি ফুরায় বিত্ত হইলে নিত্য এ দুনিয়ায়, শিখাইয়া গেলে, মুসলিম তারে কয় — অর্থ যাহারে কিনিতে পারে না যে নহে লোভ-মলিন।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ


