বাণী
জয় জয় মা গঙ্গা পতিত পাবনী ভাগীরথী। হর-শির-বিহারিণী সুরেশ্বরী অগতির গতি।। মৃতু সাগরের দেশে প্রাণদাত্রী তুমি তোমার পুণ্যে হল তীর্থ ভারতভূমি, পাপ-নিবারিণী কলুষ-হারিণী ত্রিলোকতারিণী মাগো লহ প্রণতি।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ
জয় জয় মা গঙ্গা পতিত পাবনী ভাগীরথী। হর-শির-বিহারিণী সুরেশ্বরী অগতির গতি।। মৃতু সাগরের দেশে প্রাণদাত্রী তুমি তোমার পুণ্যে হল তীর্থ ভারতভূমি, পাপ-নিবারিণী কলুষ-হারিণী ত্রিলোকতারিণী মাগো লহ প্রণতি।।
রাগঃ
তালঃ
আমি নূতন ক’রে গড়ব ঠাকুর কষ্টি পাথর দে মা এনে। দিব হাতে বাঁশি মুখে হাসি ডাগর চোখে কাজল টেনে।। মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, রইবে ব্রজগোপীর কেনা, চলবে রাধার আদেশ মেনে।। শ্রীচরণ তার গড়ব না মা, গড়লে চরণ পালিয়ে যাবে নাইবা শুনলে নূপুর-ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। চরণ পেলে দেশে দেশে, কুরুক্ষেত্র বাঁধাবে সে — গন্ধমালা দিসনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে।। দেখে কখন করবে চুরি একলা ঘরে মরব ঝুরি, গন্ধমালা দিসনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে।।
রাগঃ
তালঃ দাদ্রা
মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে (রে) সেই দেশে মেঘ জল ঢালিও তাহার আকুল কেশে।। তাহার কালো চোখের কাজল শাওন মেঘের চেয়ে শ্যামল চাউনিতে তার বিজলি ছড়ায় চমক বেড়ায় ভেসে (রে)।। সে ব’সে থাকে পা ডুবিয়ে ঘুমতী নদীর জলে কভু দাঁড়িয়ে থাকে ছবির মত একলা তরু-তলে (রে)। কদম ফুলের মালা গেঁথে ছড়িয়ে সে দেয় ধানের ক্ষেতে তারে দেখতে পেলে আমার কথা (তারে) কইও ভালোবেসে।।
রাগঃ
তালঃ কাহার্বা

জল ছল ছল এসো মন্দাকিনী। রস-ঢলঢল বারি-সঞ্চারিণী।। হৃদয়-গগন আজি তৃষ্ণা-ভরে উতল হইল প্রেম-গঙ্গা-তরে, মুদিত নয়ন খোলো বৈরাগিনী।। বিরস ভুবন রাখ সঞ্জীবিতা সজল সলিল আনো হিল্লোলিতা, ঝর ঝর ঝর স্রোত-উন্মাদিনী।।
রাগঃ
তালঃ মন্দাকিনী (১৬ মাত্রা)
কোথায় তখত তাউস, কোথায় সে বাদশাহী। কাঁদিয়া জানায় মুসলিম ফরিয়াদ ইয়া ইলাহী।। কোথায় সে বীর খালিদ, কোথায় তারেক মুসা নাহি সে হজরত আলী, সে জুলফিকার নাহি।। নাহি সে উমর খত্তাব, নাহি সে ইসলামী জোশ করিল জয় যে দুনিয়া, আজি নাহি সে সিপাহি।। হাসান হোসেন সে কোথায়, কোথায় বীর শহীদান — কোরবানি দিতে আপনায় আল্লার মুখ চাহি'।। কোথায় সে তেজ ঈমান, কোথায় সে শান-শওকত, তকদীরে নাই সে মাহতাব, আছে প'ড়ে শুধু সিয়াহি।।
রাগঃ খাম্বাজ
তালঃ কাহার্বা

শারদ-সন্ধ্যা সমীরে দোলা লাগে ধরণীর বিহ্বল-চিত্তে। এসো পুরবাসী করি’ সজ্জা, ভরাও ভুবনে গীত-নৃত্যে।। পুঞ্জিত মেঘ হ’ল রিক্ত অবিরল ধারে ধরা সিক্ত, মেহেদী ফুলের মঞ্জরি ল’য়ে, সাজাও ভবনে অনুপম বিত্তে।।
রাগঃ গৌরী
তালঃ ত্রিতাল