বাণী
মুকুর ল’য়ে কে গো বসি’। হেরিছে আপন ম্লান-মুখ-শশী।। সখিরা ডাকে বেলা ব’য়ে যায় দোপাটির ফুল ঝুরে আঙিনায়’ ধূলাতে লুটায় কাঁখের কলসি।। হেরিয়া তারি অলস ছবি, ডুবিতে নারে সাঁঝের রবি। কমল-কলি ল’য়ে আঁচলে ডাকিছে তারে গাঁয়ের সরসী।।
রাগ ও তাল
রাগঃ মূলতানী
তালঃ ত্রিতাল




